ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

সউদীর বৃহত্তম তেলের ডিপোতে হামলা, ভয়াবহ অগ্নিকাণ্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২
  • ১৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ সউদী আরবের জেদ্দায় একটি তেলের ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেশটিতে মোটরগাড়ির প্রতিযোগিতা ‘ফর্মুলা ওয়ান রেসে’র ঠিক আগে দেশটিতে এমন ঘটনা ঘটল। লোহিত সাগরের তীরবর্তী শহর জেদ্দায় সউদী রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর বেশ কয়েকটি স্থাপনা রয়েছে। তাৎক্ষণিকভাবে এই ঘটনায় হতাহত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। গতকাল শুক্রবার সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এবং সউদী আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি কিংবা রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো তাৎক্ষণিকভাবে ঘটনার বিষয়টি স্বীকার করেনি।
এই ঘটনায় এই প্রতিবেদন লেখ পর্যন্ত কোনো পক্ষে হামলার দায় স্বীকার করে কোনো বিবৃতি দেয়নি। তবে, ইরানের সমর্থনপুষ্ট ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, তাঁরা ‘সউদী আরবের অভ্যন্তরে’ একটি বড় ধরনের সামরিক অভিযান চালানোর বিষয়ে শিগগিরই বিবৃতি জারি করবে।
সংবাদ সংস্থা এপি জানিয়েছে, এই অগ্নিকাণ্ড জেদ্দার উত্তরাঞ্চলের একটি বড় তেল ডিপোতে হয়েছে বলেই মনে হচ্ছে।
উল্লেখ্য, এই তেলের ডিপোটি দেশটির অন্যতম বড় ও গুরুত্বপূর্ণ তেল ডিপো। এটি প্রধানত- ডিজেল, পেট্রল এবং জেট জ্বালানি সঞ্চয় করে। সউদী আরবের সমস্ত জ্বালানি তেল সরবরাহের এক চতুর্থাংশেরও বেশি এবং একটি আঞ্চলিক ডিস্যালিনেশন প্ল্যান্ট চালানোর জন্য গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ করে থাকে। এর আগে, সউদী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বন্দর শহর জাজানের আকাশে একটি ব্যালিস্টিক রকেট এবং ইয়েমেন সীমান্তের কাছে নাজরানের দিকে একটি বিস্ফোরক বোঝাই ড্রোন ধ্বংস করে।

সূত্র : রয়টার্স।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

সউদীর বৃহত্তম তেলের ডিপোতে হামলা, ভয়াবহ অগ্নিকাণ্ড

আপডেট টাইম : ১০:০৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২