ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বিয়ের পর অ্যাসাঞ্জকে নিয়ে যা বললেন স্ত্রী মরিস

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৪:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২
  • ২৩১ বার

হাওর বার্তা ডেস্কঃ দীর্ঘদিনের বান্ধবী স্টেলা মরিসকে গত বুধবার বিয়ে করলেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ।

ব্রিটেনের এক কারাগারে কড়া নিরাপত্তার মধ্যেই এ অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন চারজন অতিথি। তাদের মধ্যে দুজন বিয়ের সাক্ষী হিসাবে স্বাক্ষর করেন।

জেল থেকে বেরিয়েই মরিস বিয়ে উপলক্ষ্যে বিশেষ কেক কাটেন। বাইরে জড়ো হওয়া অ্যাসাঞ্জের সমর্থকদের উদ্দেশে বলেন, ‘আপনারা জানেন— কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। এ এক কথায় নিষ্ঠুর ও অমানবিক।… ও একজন দুর্দান্ত মানুষ। ওর দ্রুত মুক্তি পাওয়া উচিত।’ খবর বিবিসির।

আমেরিকার প্রতিরক্ষা বিভাগের গোপন নথি প্রকাশের অভিযোগে দীর্ঘদিন ধরেই ব্রিটেন থেকে অ্যাসাঞ্জের প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছে জো বাইডেনের দেশ। এ নিয়ে কূটনৈতিক স্তরে আলাপ-আলোচনার পাশাপাশি আইনি রাস্তাও নিয়েছে আমেরিকা।

যদিও ৫০ বছর বয়সি অ্যাসাঞ্জ বারবার দাবি করে আসছেন, তিনি কোনো অন্যায় করেননি। ২০১৯ সাল থেকে লন্ডনের কারাগারে বন্দি তিনি। তারও আগে সাত বছর ধরে লন্ডনে অবস্থিত ইকুয়েডরের দূতাবাসে ছিলেন অ্যাসাঞ্জ।

বিয়ের পর বেলমার্শের ওই কারাগারের বাইরে বেরিয়ে অ্যাসাঞ্জ-পত্নী মরিস জানান, তিনি খুশি। একই সঙ্গে দুঃখিতও। তার কথায়, ‘মন-প্রাণ দিয়ে অ্যাসাঞ্জকে ভালোবাসি। আমার পাশে সে-ও যদি এখন থাকত!’

২০১১ সালে আইনি জটিলতা কাটাতে আইনজীবীদের দ্বারস্থ হয়েছিলেন অ্যাসাঞ্জ। সে সময়েই মরিসের সঙ্গে তার আলাপ। মরিসও তার আইনজীবী দলেই ছিলেন। ২০১৫ সাল থেকে পেশাদার সম্পর্ক গড়ায় ঘনিষ্ঠতায়। ইকুয়েডর দূতাবাসে থাকাকালীনই অ্যাসাঞ্জ ও স্টেলার দুই সন্তান জন্মায়।

বুধবার বেলমার্শ জেলের ভেতরেই ‘ভিজ়িটিং আওয়ারস’-এ অ্যাসাঞ্জ-মরিসের বিয়ে হয়। অনুষ্ঠান শেষের হতেই চার অতিথি জেলের বাইরে বেরিয়ে পড়েন।

বিখ্যাত ব্রিটিশ ফ্যাশন ডিজাইনার ভিভিয়ান ওয়েস্টউড অ্যাসাঞ্জ-মরিসের পোশাক তৈরি করেছেন। এর আগে অ্যাসাঞ্জের প্রত্যর্পণের জন্য আমেরিকার দাবির বিরুদ্ধে জোরালো প্রচারণা চালাচ্ছিলেন ওয়েস্টউড।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বিয়ের পর অ্যাসাঞ্জকে নিয়ে যা বললেন স্ত্রী মরিস

আপডেট টাইম : ১০:২৪:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২