ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় এরদোগানের সঙ্গে কাজ করবেন ম্যাক্রোঁ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৩:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২
  • ২৫৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ইউক্রেনে রুশ আগ্রাসন বন্ধে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে একযোগে কাজ করবেন বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বৃহস্পতিবার ন্যাটোর বিশেষ সম্মেলনে এ দুই নেতা রাশিয়া-ইউক্রেন পরিস্থিতি নিয়ে সহযোগিতার এ আশ্বাস দেন। খবর আনাদোলুর।

এরদোগান ও ম্যাক্রোঁ দ্রুত ইউক্রেনে যুদ্ধ বন্ধ করে সেখানে শান্তি প্রতিষ্ঠায় প্রতিবেশী দেশ দুটিকে একটি চুক্তিতে আবদ্ধ করতে চান।

ন্যাটো ও জি-৭ নেতাদের সম্মেলনের পর ব্রাসেলসে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁ বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যেসব নেতারা কথা বলেছেন, তাদের সঙ্গে কথা বলে এ ব্যাপারে সমন্বয় করবেন তিনি।

ম্যাক্রোঁ আরও বলেন, এরদোগানও আমার মতো মনে-প্রাণে চান রাশিয়া-ইউক্রেন সংঘাত বন্ধ করে সেখানে শান্তি প্রতিষ্ঠা করতে, এ জন্য আমি তার সঙ্গে এ বিষয়ে কাজ করতে চাই। বিশেষ করে মারিওপোল শহরে মানবিক বিপর্যয় ঠেকাতে তুরস্কের সঙ্গে একযোগে কাজ করতে আগ্রহী ফ্রান্স।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক আগ্রাসন চালিয়ে যাচ্ছে রাশিয়া। রুশ হামলায় ইউক্রেনে এ পর্যন্ত কমপক্ষে ১ হাজার ৩৫ জন বেসামরিক লোক নিহত এবং আহত হয়েছেন ১ হাজার ৬৫০ জন।

এ পর্যন্ত ৩৬ লাখ ইউক্রেনীয় প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় গ্রহণ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় এরদোগানের সঙ্গে কাজ করবেন ম্যাক্রোঁ

আপডেট টাইম : ১০:২৩:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২