ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

রাশিয়াকে পারমাণবিক যুদ্ধের ব্যাপারে হুশিয়ারি দিল ন্যাটো

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৪:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
  • ২০১ বার

হাওর বার্তা ডেস্কঃ অস্তিত্ব হুমকির মুখে পড়লে কেবল পারমাণবিক অস্ত্রের ব্যবহার হতে পারে বলে যে হুমকি দিয়েছে রাশিয়া, তার বিরুদ্ধে হুশিয়ারি দিয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো।

বুধবার ইউক্রেন যুদ্ধ মস্কো ও পশ্চিমের মধ্যে পারমাণবিক সংঘাতে রূপ নেওয়ার সম্ভাবনা নাকচ না করায় রাশিয়াকে কড়া সতর্কবার্তা দিয়েছে এ জোট। খবর রয়টার্সের।

ন্যাটোর মহাসচিব জেনারেল জেনস স্টলটেনবার্গ বলেন, এ ধরনের বিপজ্জনক দায়িত্বজ্ঞানহীন পারমাণবিক বাগাড়ম্বর বন্ধ করা উচিত রাশিয়ার। তবে যে কোনো সময় যে কোনো হুমকির বিরুদ্ধে মিত্রদের সুরক্ষা ও রক্ষা করার জন্য আমাদের প্রস্তুতি নিয়ে কোনো সন্দেহ নেই।

ইউক্রেন যুদ্ধ ঘিরে ব্রাসেলসে ন্যাটো জোটের নেতাদের বিশেষ সম্মেলন শুরুর আগে তিনি বলেন, ‘রাশিয়াকে অবশ্যই বুঝতে হবে তারা কখনই পারমাণবিক যুদ্ধে জয়ী হতে পারবে না।

জেনস স্টলটেনবার্গ বলেন, ‘ন্যাটো ইউক্রেন সংঘাতের অংশ নয়, তারা কেবল ইউক্রেনকে সমর্থন করছে।’

পশ্চিমা সামরিক জোটের এই মহাসচিব বলেন, ‘ইউক্রেনে সৈন্য পাঠাবে না ন্যাটো। ইউক্রেনকে সহায়তা প্রদান করাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা সেটি করে যাচ্ছি। কিন্তু একই সঙ্গে এই সংঘাত যাতে ন্যাটো এবং রাশিয়ার মধ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধে পরিণত না হয়, সেটি ঠেকানও অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

এর আগে, বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের ক্রিশ্চিয়ান আমানপোরের এক প্রশ্নের জবাবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়া তখনই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে যদি তার অস্তিত্ব হুমকির মুখে পড়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

রাশিয়াকে পারমাণবিক যুদ্ধের ব্যাপারে হুশিয়ারি দিল ন্যাটো

আপডেট টাইম : ০৯:৪৪:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২