ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ইউক্রেন যুদ্ধ : পদত্যাগ করে রাশিয়া ছাড়লেন পুতিনের উপদেষ্টা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
  • ২০৩ বার

হাওর বার্তা ডেস্কঃ পদত্যাগ করে দেশ ছেড়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টা আনাতোলি চুবাইস। রয়টার্সের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিরোধিতা উল্লেখ করে তিনি পদত্যাগপত্র দিয়েছেন বলে জানা গেছে। দুটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর পর থেকে পদত্যাগ করা ব্যক্তিদের মধ্যে চুবাইস সর্বোচ্চ পদাধিকারী ছিলেন।
চুবাইসের ঘনিষ্ঠ সূত্রের বরাতে ব্লুমবার্গ ও রয়টার্স জানায়, ইউক্রেনে যুদ্ধের কারণে পদত্যাগ করেছে তিনি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ চুবাইসের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।
রাশিয়ার রাষ্ট্রীয় প্রযুক্তি প্রতিষ্ঠান রাসনানোর প্রধানের পদ থেকে পদত্যাগের পর ২০২০ সালে চুবাইসকে ‘টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনের’ দূত হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
এক সূত্রের বরাতে রয়টার্স বলছে, তিনি রাশিয়া ছেড়েছেন এবং দেশে ফেরার কোনো ইচ্ছে তার নেই।
রাশিয়ার সোভিয়েত পরবর্তী অর্থনৈতিক সংস্কারের স্থপতি বলা হয় চুবাইসকে। তার রাশিয়ায় উচ্চ পর্যায়ে রাজনীতি ও বাণিজ্যের অভিজ্ঞতা রয়েছে। একই সঙ্গে রাশিয়ায় সাবেক প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিনের সময় বেসরকারি খাতের উন্নয়নের রূপকার ছিলেন তিনি।
আনাতোলি ১৯৯০ এর দশকে পুতিনের সরকারে যুক্ত হওয়া কয়েকজন অর্থনৈতিক সংস্কারকদের মধ্যে অন্যতম। রাশিয়া সরকারের সঙ্গে পশ্চিমা কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা ছিল তাঁর। গত বছরই ভ্লাদিমির পুতিন টেকসই উন্নয়নের জন্য দূত হিসেবে তাঁকে মনোনীত করেন।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সূত্র : রয়টার্স, বিবিসি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ইউক্রেন যুদ্ধ : পদত্যাগ করে রাশিয়া ছাড়লেন পুতিনের উপদেষ্টা

আপডেট টাইম : ০৯:৩৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২