ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

মুসলিম বিশ্বের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আরো জোরদার করতে চায় চীন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৩:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২
  • ২২০ বার

হাওর বার্তা ডেস্কঃ গতকাল সোমবার পাকিস্তান সফররত চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইসলামাবাদে পাক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রেখেছেন।

ওয়াং ই বলেন, ‘আমি এবার চীনা পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথম ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে অংশগহ্রণ করেছি। তাতে আমাদের চীন ও মুসলিম বিশ্বের দ্বিপাক্ষিক সহযোগিতা আরো গভীর করার প্রবল ইচ্ছা পূর্ণভাবে প্রকাশিত হয়েছে।’

তিনি বলেন, এবারের অধিবেশনটি ‘সঙ্গে থাকা, একতা, ন্যায্যতা ও উন্নয়ন বাস্তবায়ন’ শীর্ষক উপপাদ্যকে ধারণ করে অনুষ্ঠিত হচ্ছে। বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে এ প্রতিপাদ্যের বিশেষ গুরুত্বপূর্ণ অর্থ রয়েছে। চীনের এবারের অধিবেশনে অংশগহ্রণের লক্ষ্যও তাই। সেসঙ্গে এটি চীন ও মুসলিম বন্ধুগণের মত্যৈক।

তিনি বলেন, ইসলামিক জগতের সাথে চীনের গভীর ঐতিহাসিক বন্ধুত্ব ও সম্পর্ক রয়েছে। দুই পক্ষের একই ধরনের মুল্যবোধ ও অভিন্ন ঐতিহাসিক মিশন রয়েছে। দুটি সভ্যতার পুনর্জাগরণের মহান প্রক্রিয়ায়, ইসলামিক দেশের বন্ধুদের সাথে চীন পারস্পরিক বুঝাপড়া ও সমর্থন চায়। একযোগে সমস্যা সমাধান করে একসঙ্গে এগিয়ে যেতে ইচ্ছুক চীন।

তিনি আরো বলেন, চীন ও ইসলামিক জগতের সহযোগিতা হচ্ছে ‘দক্ষিণ দক্ষিণ সহযোগিতা’র একটি গুরুত্বপূর্ণ অংশ। চীন ও ইসমালিক জগতকে আরো ঘনিষ্ঠভাবে একতা জোরদার করে অভিন্ন অবস্থান সৃষ্টি করার আহ্বান জানান তিনি। সূত্র: সিআরআই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

মুসলিম বিশ্বের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আরো জোরদার করতে চায় চীন

আপডেট টাইম : ০৯:২৩:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২