ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

হিজাব পরা সেই ছাত্রীদের নতুন করে আর পরীক্ষা দিতে দেবে না কর্নাটক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৩:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
  • ২১৫ বার

হাওর বার্তা ডেস্কঃ হিজাব বিতর্কের জেরে যারা চলতি বছরে দ্বিতীয় প্রি ইউনিভার্সিটি কোর্স (পিইউসি)-এর পরীক্ষায় বসেননি তারা নতুন করে আর পরীক্ষা দেয়ার সুযোগ পাবেন না বলে জানিয়ে দিয়েছে ভারতের কর্নাটক রাজ্যের প্রি ইউনিভার্সিটি এডুকেশন দফতর। রাজ্য সরকারের বক্তব্য, যে সমস্ত শিক্ষার্থী পিইউসি-র প্র্যাকটিক্যাল পরীক্ষা দেয়নি, তাদের কোনোভাবেই দ্বিতীয় সুযোগ দেয়া হবে না।
গত ফেব্রুয়ারি এবং মার্চ মাসে দ্বিতীয় পিইউসি-র প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়েছে। এই সময়ে অনেক শিক্ষার্থীই পরীক্ষা না দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল। সরকারের সিদ্ধান্তের জেরে তারা বিপাকে পড়বে।
রাজ্য সরকারের তরফে পরীক্ষা না নেয়ার সিদ্ধান্ত এমন সময়ে নেয়া হয়েছে, যখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চিন্তাভাবনা শুরু করেছিলেন হিজাব বিতর্কে অনুপস্থিত শিক্ষার্থীদের জন্য বিকল্প কী বন্দোবস্ত করা যায়। যদিও সরকার সিদ্ধান্ত নিয়েছে, প্র্যাকটিক্যাল পরীক্ষা যারা দেননি, তাদের অনুপস্থিত হিসেবে চিহ্নিত করা হবে।
রাজ্যের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বি সি নাগেশ জানিয়েছেন, হাই কোর্টের অন্তর্র্বতী নির্দেশ সত্ত্বেও যারা হিজাব ঘটনার জন্য প্র্যাকটিক্যাল পরীক্ষায় বসেনি, তাদের সম্পর্কে নতুন করে কীভাবে কোনো কিছু বিবেচনা করা সম্ভব? এমনটা হলে, যারা অন্য কোনো কারণে পরীক্ষা দিতে পারেনি, তারাও ফের সুযোগ চাইবে। তা সম্ভব নয়।
দ্বিতীয় পিইউসি পরীক্ষায় মোট ১০০ পয়েন্ট থাকে। তার মধ্যে থিয়োরিতে ৭০ এবং প্র্যাকটিক্যালে ৩০ পয়েন্ট ছিল। সরকারের নয়া ঘোষণা অনুযায়ী, যারা প্র্যাকটিক্যাল পরীক্ষা দেয়নি, তাদের ৩০ পয়েন্টের পরীক্ষা দেয়ার কোনো সুযোগ থাকছে না। তবে ৭০ পয়েন্টের পরীক্ষায় নির্দিষ্ট নম্বর পেলে তাদের উত্তীর্ণ হওয়ার সুযোগ থাকছে।
যদিও উদুপি কেন্দ্রের বিজেপি বিধায়ক কে রঘুপতি ভাট সরকারের কাছে আবেদন জানিয়েছেন, মুসলিম শিক্ষার্থীদের আরো একটা সুযোগ দেয়ার জন্য। তার আবেদন অবশ্য খারিজ করেছে সরকার। এর পাশাপাশি রঘুপতির দাবি, যে সমস্ত শিক্ষার্থী শিক্ষাঙ্গনে অশান্তি তৈরি করছেন, তাদের বিরুদ্ধে যেন উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে প্রশাসন। সূত্র : আনন্দবাজার পত্রিকা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

হিজাব পরা সেই ছাত্রীদের নতুন করে আর পরীক্ষা দিতে দেবে না কর্নাটক

আপডেট টাইম : ১০:০৩:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২