ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

মারিউপোলে মানবিক সংকটের ব্যাপারে রাশিয়ার হুঁশিয়ারি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
  • ২২২ বার

হাওর বার্তা ডেস্কঃ ইউক্রেনের পূর্বাঞ্চলীয় মারিউপোল শহরে মানবিক বিপর্যয় আসন্ন বলে হুঁশিয়ার করে দিয়েছে রাশিয়া। দেশটি বলেছে, শহরকে বাঁচাতে হলে ইউক্রেনের সেনাবাহিনীকে অস্ত্র সমর্পণ করতে হবে। তবে কিয়েভ সরকার মারিউপোলে অস্ত্র সমর্পণ করবে না বলে জানিয়ে দিয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ‌২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ অভিযান শুরু করার পর থেকে বন্দরনগরী মারিউপোলের উপর ভয়াবহ বোমাবর্ষণ চলছে। নগরীর আশপাশের সড়কগুলোতে যখন প্রচণ্ড নগরযুদ্ধ চলছে তখন সেখানে প্রায় চার লাখ বেসামরিক নাগরিক আটকা পড়েছেন। এসব মানুষকে পানি ও বিদ্যুৎবিহীন অবস্থায় দিনাতিপাত করতে হচ্ছে।

মারিউপোলের আত্মসমর্পনের রুশ আহ্বান উপেক্ষা করে ইউক্রেনের উপ প্রধানমন্ত্রী ইরিনা ওয়ারশচুক বলেছেন, আত্মসমর্পন কিংবা অস্ত্র সমর্পণের প্রশ্নই ওঠে না। আমরা আগেই বিষয়টি মস্কোকে জানিয়ে দিয়েছি। রাশিয়া বলেছিল, মারিউপোলে ইউক্রেনের সেনারা আত্মসমর্পণ করলে সেখানকার বেসামরিক নাগরিকদের নিরাপদে শহরত্যাগ করার সুযোগ দেয়া হবে।

এদিকে, মারিউপোল সিটি কর্পোরেশন জানিয়েছে, শহরটির কয়েক হাজার অধিবাসীকে নিরাপদে রাশিয়ায় নিয়ে যাওয়া হয়েছে। রাশিয়ার গণমাধ্যমগুলিও জানিয়েছে, গত কয়েক দিনে কয়েকশ’ বাসে করে প্রচুর পরিমাণ ইউক্রেনের নাগরিককে রাশিয়ায় নিয়ে যাওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

মারিউপোলে মানবিক সংকটের ব্যাপারে রাশিয়ার হুঁশিয়ারি

আপডেট টাইম : ০৯:৫১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২