ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

লাদেনের মুখপাত্রকে আশ্রয় দিল যুক্তরাজ্য

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৭:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২
  • ২০৪ বার

হাওর বার্তা ডেস্কঃ আল-কায়েদা প্রয়াত নেতা ওসামা বিন লাদেনের মুখপাত্র হিসেবে পরিচিত চিকিৎসক আদেল আবদেল বারিকে লন্ডনে প্রবেশের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য।

ঘণ্টাব্যাপী অনলাইনে সাক্ষাৎকার শেষে তাকে যুক্তরাজ্যে প্রবেশের অনুমতি দেওয়া হয়। খবর ডেইলি মিরর ও আরব নিউজের।

১৯৯৮ সালে আফ্রিকায় দুই মার্কিন দূতাবাসে আল-কায়েদার বোমা হামলায় ২২৪ জন নিহত হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে আটকের পর আদেল আবদেল বারিকে আদালত ২৫ বছরের কারাদণ্ড প্রদান করে।

২০১২ সালে আটকের পর যুক্তরাজ্য তাকে মার্কিন দূতাবাসে হামলার মামলায় বিচারের জন্য যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যর্পণ করে।

যুক্তরাষ্ট্রের কারাগারে আট বছর সাজা খেটে ২০২০ সালে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি পান লাদেনের এ সহযোগী।

তার অ্যাজমা ও অবেসিটি ছিল। এ ছাড়া করোনার ঝুঁকিতে থাকায় তাকে যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

যুক্তরাজ্যে তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের জন্য আবেদন করলে অনলাইনে সম্প্রতি তার ৬০ মিনিটের সাক্ষাৎকার নেয় দেশটির কর্তৃপক্ষ। এর পর তাকে অনুমতি দেওয়া হয় লন্ডন যাওয়ার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

লাদেনের মুখপাত্রকে আশ্রয় দিল যুক্তরাজ্য

আপডেট টাইম : ০২:৪৭:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২