ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

জাতীয় পার্টির দায়িত্ব নেবে জিএম কাদের : এরশাদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০১৬
  • ৫৩১ বার

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ এমপি বলেছেন, ব্যাংক থেকে টাকা চুরির বিচার হয়নি, এ বিচারহীনতার সংস্কৃতির চর্চা গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় বাধাগ্রস্ত হচ্ছে। দেশে ধর্ষণ ও শিশু হত্যার বিচার হয়নি। মানুষের জীবনে কোনো নিরাপত্তা নেই। মানুষের স্বাবাভিক মৃত্যুর গ্যারান্টি নেই। এখন বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি, ভোট দিতে গেলে জীবনের নিরাপত্তা থাকে না। ফলে দেশে নৈরাজ্য সৃষ্টি হচ্ছে।

তিনি আরো বলেন, মানুষ শান্তিপূর্ণ সমাজে বসবাস করতে চায়। আমার সময়ে দেশে কোনো ধর্ষণ হয়নি, কোনো শিশু হত্যায় মারা যায়নি, কোনো মানুষ গায়েব হয়নি, আমি কোনো মানুষের ক্ষতি করিনি, মানুষের কল্যাণ ও দেশের উন্নয়নে কাজ করেছি।

তিনি আরো বলেছেন, আমি মানুষের উন্নয়নে প্রশাসন বিকেন্দ্রীকরণে উপজেলা করে রাস্তাঘাট হয়েছে।

বরগুনা স্থানীয় টাউন হল মাঠের জেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি। জেলা জাতীয় পার্টির আহবায়ক মো: জাফরুল হাসান ফরহাদের সভাপতিত্বে এ সম্মেলনে আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী জি এম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুরিল শুভ রায়, ভাইস চেয়ারম্যান ও এমপি নাসরিন জাহান রত্না আমিন, কেন্দ্রীয় শ্রমিক পার্টির প্রচার সম্পাদক মো: শাহীন খাঁন প্রমুখ।

সম্মেলনে এরশাদ ঘোষণা করেছেন, তার পরে তার ভাই জি এম কাদের পার্টির দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, ‘আমি যে কদিন আছি রুহুল আমিন হাওলাদার আমার সঙ্গে থাকবেন।’

এছাড়া এরশাদ সম্মেলনে বরগুনা জেলা সভাপতি হিসেবে জাফরুল হাসান ফরহাদ ও সাধারণ সম্পাদক হিসেবে আ: লতিফ ফরাজির নাম ঘোষণা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

জাতীয় পার্টির দায়িত্ব নেবে জিএম কাদের : এরশাদ

আপডেট টাইম : ১০:০৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০১৬