ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

তরুণীকে বিয়ে করতে ৩০০ গরু ও ২০০ ষাঁড় দেওয়ার প্রস্তাব!

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২
  • ২২৯ বার

হাওর বার্তা ডেস্কঃ দক্ষিণ সুদানের মানুষের জীবন-জীবিকা গরু লালন-পালনকে কেন্দ্র করে গড়ে উঠেছে। ১ হাজার কিংবা ২ হাজার গরু যার আছে, তিনিই প্রভাবশালী। একটা বিয়ে করতে হলে কমপক্ষে পাঁচটা গরু থাকতে হবে। তবে অনেকে গরু জোগাড় করতে না পেরে সারাজীবন বিয়ে করতে পারে না। কেউ কেউ এজন্য গরু জোগাড়ে অবৈধপন্থা অবলম্বন করে। এরপর ১০০ গরু থাকলে আরেকটা বিবাহ করতে পারবেন।

এই দেশটিতে যৌতুক প্রথা একেবারেই উল্টো। সেখানে বিয়ে করতে হলে কনেকে যৌতুক দিতে হয়। এবার দেশটিতে এক তরুণীকে সর্বোচ্চ যৌতুকের প্রস্তাব দিলেন এক যুবক।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে গালফ নিউজের খবরে বলা হয়েছে, এক তরুণীকে বিয়ে করতে ৩০০টি গরু ও ২০০টি ষাঁড় যৌতুক দেওয়ার প্রস্তাব দিয়েছেন আশুল ওয়াল নামের এক যুবক, যা দেশটিতে রেকর্ড ভেঙেছে।

এর আগে, দক্ষিণ সুদানে সর্বোচ্চ রেকর্ডটি ছিল নিলং নামের এক তরুণীর, যিনি যৌতুক হিসেবে ১০০টি গরু এবং একটি সিক্স-সিলিন্ডার গাড়ি পেয়েছিলেন।

দক্ষিণ সুদানে যেসব রীতিনীতি, ঐতিহ্য ও আচার-অনুষ্ঠান রয়েছে, এর মধ্যে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করার জন্য যৌতুক হিসেবে প্রচুর পরিমাণে গরু দেওয়া অন্যতম।

সূত্র : গালফ নিউজ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

তরুণীকে বিয়ে করতে ৩০০ গরু ও ২০০ ষাঁড় দেওয়ার প্রস্তাব!

আপডেট টাইম : ০৯:৫৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২