ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

চাকরি ছাড়লেন প্রতিবাদী সেই রুশ সাংবাদিক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০৭:০৫ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২
  • ২৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ টেলিভিশনের সরাসরি অনুষ্ঠানে রাশিয়ার ইউক্রেন অভিযানের প্রতিবাদ জানিয়ে পোস্টার দেখিয়েছিলেন এক রুশ সাংবাদিক। সেই প্রতিবাদী নারী সাংবাদিক এবার চাকরি থেকেও অব্যাহতি নিয়েছেন।

প্রতিবাদী সেই রুশ সাংবাদিকের নাম মারিনা ওভসানিকোভা। রাশিয়ার টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল ওয়ান’-এর সংবাদ উপস্থাপক হিসাবে কাজ করছিলেন তিনি। পদত্যাগের বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন এই নারী।

টেলিভিশনে লাইভ চলাকালে ইউক্রেন যুদ্ধবিরোধী পোস্টার নিয়ে প্রতিবাদ জানালে আটক হন এই রাশিয়ান সাংবাদিক। দীর্ঘক্ষণ তাকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করে রুশ কর্তৃপক্ষ। তোলা হয় আদালতে।

আদালত তাকে ২৯০ মার্কিন ডলার জরিমানা করেন। তার পোস্টারে লেখা ছিল, ‘যুদ্ধ নয়, যুদ্ধ থামাও, প্রোপাগান্ডা বিশ্বাস করবেন না, এখান থেকে আপনাদের মিথ্যা বলা হচ্ছে।’

ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স ২৪-কে এক সাক্ষাৎকারে মারিনা ওভসানিকোভা বলেন, চ্যানেল ওয়ান থেকে পদত্যাগের জন্য সব নথি জমা দেওয়া হয়েছে। এটি একটি আইনি প্রক্রিয়া।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

চাকরি ছাড়লেন প্রতিবাদী সেই রুশ সাংবাদিক

আপডেট টাইম : ০৮:০৭:০৫ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২