ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

পুতিনকে ‘পাগল’ বলা মডেলকে যেভাবে হত্যা করা হয়!

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২
  • ২৩৮ বার

হাওর বার্তা ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘পাগল’ বলার পর নিখোঁজ হয়েছিলেন ২৩ বছর বয়সী রুশ মডেল গ্রেটা ভেদলার। প্রায় এক বছর পর যখন খোঁজ মিলল, তখন তিনি আর জীবিত ছিলেন না।

২০২১ সালে এই মডেল ভ্লাদিমির পুতিনকে ‘পাগল’ বলেছিলেন। রাশিয়াসহ অন্য দেশেও বিষয়টি ভাইরাল হয়েছিল। এরপরই তিনি নিখোঁজ হন। সম্প্রতি তার মরদেহ পাওয়া যায়।

গ্রেটা ভেদলার কীভাবে খুন হলেন—এ বিষয়ে রুশ পুলিশ দাবি করেছে, মডেল গ্রেটার সাবেক প্রেমিক দিমিত্রি কোরোভিন তাকে খুন করেছেন। পুলিশের কাছে তা স্বীকারও করেছেন তিনি।

পুলিশের জিজ্ঞাসাবাদে কোরোভিন বলেন, গত বছরের ফেব্রুয়ারিতে অর্থ নিয়ে তাদের মধ্যে ঝগড়ার পর হাতাহাতিও হছেয়ে। এরপরই তাকে পরিকল্পনা করে খুন করেন। এই খুনের পেছনে গ্রেটার রাজনৈতিক বা পুতিনবিরোধী কোনো কিছূর সঙ্গে সম্পর্ক নেই।

প্রেমিকাকে হত্যার পর কোরোভিন সোশ্যাল মিডিয়ায় গ্রেটার অনেক ছবি ও বার্তা পোস্ট করতে থাকেন, যাতে তিনি বেঁচে আছেন—এমন একটি ‘মিথ্যা ধারণা’ তৈরি করতে পারেন।

গ্রেটাকে কীভাবে খুন করা হয়েছে—এর একটি বর্ণনাও দেন কোরোভিন। পুলিশকে তিনি বলেন, গ্রেটাকে খুন করার পর একটি হোটেলের ঘরে তার মরদেহের সঙ্গে তিন রাত কাটিয়েছেন। এরপর গাড়িতে করে মস্কো থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে লিপেৎসক অঞ্চলে গ্রেটার মরদেহ নিয়ে যান। ওই গাড়ির পেছনে মালপত্র রাখার জায়গায় একটি স্যুটকেসের মধ্যে রাখা ছিল গ্রেটার মরদেহ। সেই গাড়ি সেখানে ফেলে পালিয়ে আসেন তিনি।

রোববার ওই গাড়ি থেকে গ্রেটার মরদেহ উদ্ধারের খবর প্রকাশ করে রুশ সংবাদমাধ্যম।

কীভাবে তিনি মডেলকে হত্যা করেছেন এবং অপরাধ স্বীকার করেছেন—এ বিষয়ে একটি ভিডিও তৈরি করে রুশ তদন্ত দলের সদস্যরা। সেখানে পুরো হত্যাকাণ্ডের ঘটনাটি তুলে ধরা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

পুতিনকে ‘পাগল’ বলা মডেলকে যেভাবে হত্যা করা হয়!

আপডেট টাইম : ০৩:০২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২