ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

আলোচনায় বসতে রাশিয়ার প্রতি জেলেনস্কির আহ্বান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২
  • ২৩২ বার

হাওর বার্তা ডেস্কঃ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়াকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন

শনিবার এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট এ আহ্বান জানান। খবর আলজাজিরার।

তিনি বলেন, আমি চাই সবাই এখন আমার কথা শুনুক, বিশেষ করে মস্কো। বৈঠক করার সময় এসেছে, এটি আলোচনার সময়।

জেলেনস্কি বলেন, সময় এসেছে আঞ্চলিক অখণ্ডতা ফিরিয়ে আনা এবং ইউক্রেনের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠার। অন্যথায়, রাশিয়া এমন ক্ষতি করবে যা পুনরুদ্ধার করতে আপনার কয়েক প্রজন্ম সময় লাগবে।

এদিকে বক্তব্যে জেলেনস্কি হামলার শিকার শহরগুলোতে মানবিক সহায়তা পৌঁছাতে বাধা দেওয়ার অভিযোগ করেছেন রাশিয়ার বিরুদ্ধে।

তিনি বলেন, এটি একটি সুচিন্তিত কৌশল, এটি যুদ্ধাপরাধ। তাদের এ জন্য জবাব দিতে হবে।

উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও পানিপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছেন ৩০ লাখ ইউক্রেনীয়। আজ যুদ্ধের ২৪তম দিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

আলোচনায় বসতে রাশিয়ার প্রতি জেলেনস্কির আহ্বান

আপডেট টাইম : ১০:৪০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২