ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

স্থলে ‘যুদ্ধ’, আকাশে এখনও একসঙ্গে কাজ করছে আমেরিকা-রাশিয়া!

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৮:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২
  • ২১৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। ২৪তম দিনে গড়িয়েছে রুশ বাহিনী অভিযান। এরই মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রাশিয়া।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার এ সামরিক অভিযানকে ঘিরে সম্পর্কের চরম অবনতি হয়েছে আমেরিকা ও রাশিয়ার মধ্যে। রাশিয়ার ওপর অনেক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। সেইসঙ্গে রুশ বাহিনীকে প্রতিরোধ করতে ইউক্রেনকে অস্ত্রও সরবরাহ করছে আমেরিকা ও তার মিত্র রাষ্ট্রগুলো। সুতরাং বলা যায়, স্থলভাগে রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধে লিপ্ত না হলেও পরোক্ষভাবে এতে জড়িয়েছে যুক্তরাষ্ট্র।

কিন্তু এই পরিস্থিতিতেও আকাশে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। দুনিয়ায় শান্তির পথে হাঁটতে না পারলেও আকাশে হাত হাত রেখে একসঙ্গে কাজ করছে এই দুই বৃহৎ পরাশক্তি।

প্রতিবেদনে বলা হয়েছে, এখনও আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সুন্দরভাবে আগের মতোই একসঙ্গে কাজ করছে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র।

শুক্রবারও তিন রুশ মহাকাশচারী- কমান্ডার ওলেগ আর্টেমিয়েভ, ডেনিস মাতভিভ এবং সের্গেই করসাকভ- সাড়ে ছয় মাসের মিশনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নিরাপদে ডক (অবতরণ) করেছেন।

আর ওই তিন নভোচারীকে উষ্ণ স্বাগত জানিয়েছেন এক দল ক্রু, যাদের মধ্যে রয়েছেন- চার আমেরিকান, অন্য দুই রাশিয়ান এবং একজন জার্মান নভোচারী।

আর এই ঘটনা ঘটল মার্কিন মহাকাশচারী মার্ক ভান্দে হেই কক্ষপথে ৩৫৫ দিন অবস্থান করে নতুন রেকর্ড করে কাজাখস্তানে একটি রুশ ক্যাপসুলের মাধ্যমে অবতরণের মাত্র কয়েক দিন পরেই।

উল্লেখ্য, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস ) মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং অন্যান্য দেশের মধ্যে একত্রে সহযোগিতা ও কাজ করার জন্য ২৩ বছরের চুক্তি রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

স্থলে ‘যুদ্ধ’, আকাশে এখনও একসঙ্গে কাজ করছে আমেরিকা-রাশিয়া!

আপডেট টাইম : ১০:৩৮:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২