ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

লিভিভ বিমানবন্দরের কাছে বেসামরিক স্থাপনায় রুশ হামলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০২২
  • ২৪৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ইউক্রেনে রুশ আগ্রাসন তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। হামলার ২৩তম দিনে শুক্রবার ভোরে ইউক্রেনের লিভিভ শহরের বিমানবন্দরের কাছে ব্যাপক বোমাবর্ষণ করেছে রাশিয়ার বিমান বাহিনী।

পোল্যান্ড সীমান্তের কাছের এ শহরটির বিমানবন্দরের কাছে আবাসিক এলাকায় শুক্রবার ভোর থেকে বোমা হামলা শুরু করেছে রুশ বাহিনী। খবর বিবিসির।

লিভিভ থেকে পোল্যান্ডের দূরত্ব মাত্র ১৭ কিলোমিটার।এত দিন এ শহরটি বিদেশিদের জন্য ইউক্রেন ছেড়ে পোল্যান্ড যাওয়ার নিরাপদ করিডোর হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।
শুক্রবার সকালে প্রথমে একটি বেসরকারি ভবনে বোমাবর্ষণের শব্দ পাওয়া যায়। পরে আরও কয়েকটি স্থানে বোমাবর্ষণের শব্দ পাওয়া গেছে।

এদিকে যুদ্ধবিষয়ক মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) সর্বশেষ দৈনিক মূল্যায়নে জানিয়েছে, রুশ সামরিক বাহিনীর ক্রমাগত হামলার মধ্যে ইউক্রেনের দক্ষিণের বন্দরনগরী মারিওপোল আগামী সপ্তাহগুলোতে পতনের সম্ভাবনা রয়েছে।

এছাড়া রাশিয়ার সামরিক বাহিনী বৃহস্পতিবার কোন বড় অগ্রগতি অর্জন করতে পারেনি বলে আইএসডব্লিউ’র বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার রুশ সেনাদের অগ্রাভিযান থেমে থাকা নিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের গোয়েন্দা মূল্যায়নে একই তথ্য দেওয়া হয়েছে।

আইএসডব্লিউ বলছে, রাশিয়ার সামরিক বাহিনীর আক্রমণে মারিউপোল শহরটি ‘সম্পূর্ণ ধ্বংস’ হতে পারে এবং আবাসিক এলাকাগুলোকে হামলার লক্ষ্যবস্তু করার ফলে শহরটি আত্মসমর্পণ বা শেষপর্যন্ত দখল করা হতে পারে।

মার্কিন এই থিংক ট্যাংকটি আরও বলেছে, ইউক্রেনের সামরিক বাহিনী বৃহস্পতিবার রাজধানী কিয়েভের আশপাশে রুশ বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে এবং খারকিভ অঞ্চলে রুশ আক্রমণ প্রতিহত করেছে বলে মনে হচ্ছে। এছাড়া ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর রয়েছে এবং শুধুমাত্র গত বুধবারই ১০টি রুশ বিমান গুলি করে ভূপাতিত করেছে বলেও জানিয়েছে সংস্থাটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

লিভিভ বিমানবন্দরের কাছে বেসামরিক স্থাপনায় রুশ হামলা

আপডেট টাইম : ০৩:০৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০২২