ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

নিউজিল্যান্ডে কয়েক ডজন তিমির মৃত্যু হয়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৭:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০২২
  • ৩৮১ বার

হাওর বার্তা ডেস্কঃ নিউজিল্যান্ডে দুই ডজনের বেশি তিমির মৃত্যু হয়েছে। দেশটির সমুদ্র সৈকতে আটকা পড়ে এ ঘটনা ঘটে। প্রাণী সংরক্ষণকারীরা এ তথ্য জানিয়েছেন। কাতারভিত্তিক সংবাদ আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দেশটির সংরক্ষণ বিভাগ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে দক্ষিণ দ্বীপের কাছে ৩৪টি তিমির সন্ধান পাওয়া যায়। যার মধ্যে দীর্ঘ পাখনাযুক্ত ২৯টি পাইলট তিমির মৃত্যু হয়েছে। সকালের জোয়ারে বাকি পাঁচটি তিমিকে পুনরায় ভাসানোর চেষ্টা চলছে বলেও জানানো হয়।

এক ফেসবুক পোস্টে বিভাগটি জানায়, প্রক্রিয়াটি সম্পন্ন হতে কিছু সময়ের প্রয়োজন হতে পারে। তবে এটি সফলভাবে সম্পন্ন করা যাবে কি না সে বিষয়ে সন্দেহ প্রকাশ করা হয়।

মুখপাত্র ড্যাব উনটারবার্গ বলেন, প্রাণী সংরক্ষণকর্মীরা তিমিগুলোকে সেবা দিচ্ছে। কিন্তু এগুলো বর্তমানে পানি থেকে দূরে রয়েছে। এটা দুর্ভাগ্যজনক ঘটনা, যদিও সৈকতের তীরে তিমি আটকা পড়া প্রাকৃতিকভাবে খুবই সাধারণ ঘটনা বলেও জানান তিনি।

প্রজেক্ট জোনহা নামের একটি স্থানীয় তিমি উদ্ধারকারী দল জানায়, সংরক্ষণ বিভাগের সঙ্গে তাদের একটি চিকিৎসক দল ঘটনাস্থলে পৌঁছেছে। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে সৈকতটিতে প্রায় ৭০০ তিমি আটকা পড়ে। যার মধ্যে ২৫০ তিমির মৃত্যু হয়। তিমির জন্য এই সৈকতটি কেন বিপজ্জনক সে ব্যাপারে বিজ্ঞানীদের কাছে স্পষ্ট কোনো ধারণা নেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

নিউজিল্যান্ডে কয়েক ডজন তিমির মৃত্যু হয়েছে

আপডেট টাইম : ১০:৪৭:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০২২