ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

যুদ্ধের মধ্যেই ইউক্রেনে পাঁচ হাজার শিশুর জন্ম হয়েছে : ইউনিসেফ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০২২
  • ১৯৫ বার

হাওর বার্তা ডেস্কঃ যুদ্ধ-সংঘাতের মধ্যেই ইউক্রেনে কমপক্ষে পাঁচ হাজার শিশুর জন্ম হয়েছে। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থার একজন মুখপাত্র এ তথ্য জানান। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে জন্ম নেওয়া প্রত্যেকটি শিশুর আলাদা গল্প রয়েছে। এসব শিশুদের জীবন এখন অন্ধকারে নিমজ্জিত হয়েছে। কারণ তাদের পরিবারগুলো প্রায় ছিন্নবিচ্ছিন্ন। এসব শিশুদের জরুরিভিত্তিতে শান্তি প্রয়োজন বলেও জানান তিনি।

এদিকে রাশিয়ার দখল করে নেওয়া ইউক্রেনের মারিওপোল শহরের একটি থিয়েটার হলে আশ্রয় নেওয়া বেসামরিক নাগরিকদের ওপর রাশিয়া বিমান হামলা করেছে বলে অভিযোগ তুলেছে ইউক্রেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।

আল জাজিরার খবরে বলা হয়, মারিওপোল সিটি কাউন্সিল জানিয়েছে, থিয়েটার হলে বোমা হামলায় ঠিক কত জন হতাহত হয়েছেন এখন পর্যন্ত সে সম্পর্কে কিছু জানা যায়নি। হামলা থেকে বাঁচতে থিয়েটার হলে এক হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছিলেন।

এ ঘটনার পর পুতিনকে যুদ্ধাপরাধী বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে রাশিয়া।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে রুশ বাহিনী। গত ২০ দিনে তাদের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেনের বিভিন্ন শহর। প্রাণ হারিয়েছেন কয়েকশ বেসামরিক নাগরিক। জাতিসংঘ জানিয়েছে, রুশ আক্রমণের মুখে এরই মধ্যে ৩০ লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

যুদ্ধের মধ্যেই ইউক্রেনে পাঁচ হাজার শিশুর জন্ম হয়েছে : ইউনিসেফ

আপডেট টাইম : ১০:৩২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০২২