ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অননুমোদিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধের নির্দেশ তেলের ঘাটতি নেই, আগের চেয়ে সরবরাহ বাড়ানো হয়েছে : জ্বালানিমন্ত্রী ঢামেকসহ ৫ মেডিক্যাল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ রাশিয়া থেকে তেল কিনতে যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছে বাংলাদেশ পুলিশের হারানো ইমেজ উদ্ধারে সক্রিয় সরকার, অস্থিরতা তৈরির চেষ্টায় একটি গ্রুপ আকাশপথের নতুন রাজত্বের পথে পারস্য! ৬.৫ বিলিয়নের রাশিয়ান Kibony সিস্টেমসহ Su-35 এখন ইরানে, তবে কি অকেজো মার্কিন রাডার প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ এইচএসসি পরীক্ষা শুরু ৭ জুন : শিক্ষামন্ত্রী সংসদে নামাজ পড়তে গিয়ে জুতা খোয়ালেন এমপি ২০ বছর পর ৩৩০ পুলিশ কর্মকর্তার নিয়োগ, স্বাস্থ্য পরীক্ষা মঙ্গলবার শুরু

ভালো থাকতে অন্যের নয়, নিজের মন নিয়ন্ত্রণ করুন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০২২
  • ১৮২ বার

হাওর বার্তা ডেস্কঃ আমাদের অনেকেরই কখনো কখনো কোনো কারণ ছাড়াই মন খারাপ হয়। কখনো তো এমনও হয় যে  কোনো কাজেই মন বসানো যায় না।

বিষণ্ণতায় ভোগা, উদাস হয়ে থাকা, মন খারাপ ও মেজাজ খিটখিটে ভাব সব মানুষের ক্ষেত্রেই কম বেশি হয়ে থাকে। হাস্যোজ্জ্বল ও স্বতঃস্ফূর্ত থাকে এমন সব ইতিবাচক ব্যক্তিরাও ‘ভালো না লাগা’ অসুখে ভোগেন।

আমরা হয়তো চাইলেই অনেক ধরনের পরিস্থিতি বদলে ফেলতে পারি না। তবে আমরা সুখী হবো নাকি অসুখী তার অনেকটাই নির্ভর নিজের ওপর।

জেনে নিন মন খারাপের সময় কী করবেন 

বাদ দিন
যদি বুঝতে পারেন বারবার একই ধরনের কারণে মন খারাপ হচ্ছে, আর এজন্য সেই একই ব্যক্তি বা কাজ দায়ী তাহলে এখনই সিদ্ধান্ত নিন। সেই ব্যক্তি এবং সেই কাজ নিয়ে চিন্তা করা একদম বন্ধ। জীবন চলার পথে এমন অনেক ব্যক্তি এবং বিষয় সামনে আসতে পারে, এদের হয়তো পুরোপুরি জীবন থেকে বাদ দেওয়া সম্ভব নয়। কিন্তু নিজের মনের নিয়ন্ত্রণ নিতে শিখুন। দেখবেন এগুলো চাইলেও আপনার মন খারাপের কারণ আর হতে পারছে না।
বিশ্রাম নিন, ঘুরতে যান
সারাদিন, পুরো সপ্তাহ, মাস, কখনো বছর কেটে যায় একই রুটিনে। কোনো নতুনত্ব নেই, হতাশা তো পেয়ে বসতেই পারে। জীবন দৌড়ে একটু বিরতি দিন, হতে পারে আপনি খুবই ক্লান্ত, তাহলে কয়েকদিনের ছুটি নিয়ে বিশ্রামে যান, কোথাও ঘুরতে যেতে পারেন, পাহাড়ে বা বনে, চলে যান সাগরে…ফুরফুরে স্বতেজ হয়ে ফিরে আসুন নিত্যদিনের জীবনে।

পেছন ফিরে তাকান
নিজের জীবন নিয়ে অতৃপ্ত ও অসুখী হলে পেছন ফিরে তাকিয়ে দেখুন কী কী করেছেন জীবনে। জীবনের কিছু বিষয় বদলানোর প্রয়োজন হতে পারে, তাই করুন।

সুখী হতে স্বার্থপরতা নয়
নিজের সুখের জন্য স্বার্থপর হওয়া যাবে না। রবং অন্যকে সুখী করলে শুধু তাকেই সুখী করবেন না, নিজেও সুখী হয়ে উঠবেন।

মুভি দেখুন
ট্র্যাজিক স্টোরি বাদ দিয়ে কমেডি মুভি দেখে নিজের মুড বদলাতে পারেন। মন খুলে হাসা আপনাকে অনেকটাই চাঙা করে তুলবে।

ইতিবাচক লোকেদের পাশে
যখন পরাজিত ও বিপর্যস্ত বোধ করছেন, হতাশার গ্লানিতে ডুবে আছেন, এমন সময়ে সেইসব ব্যক্তির সঙ্গে থাকুন যাদের সঙ্গ আপনাকে সুখী করে তোলে।

সামাজিক কাজে অংশ নিন
পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলি দাও
তার মতো সুখ কোথাও কি আছে আপনার কথা ভুলিয়া যাও।

অসুখী বোধ করছেন, তখন স্বেচ্ছাসেবার ব্রতী গ্রহণ করুন। স্বেচ্ছাসেবা একটা উত্তম পন্থা নিজেকে সুখী করে তোলার।

সুখী থাকার চেষ্টাই আমাদের সুখী করে তুলবে। তাই সুখী মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। আর একটি কথা, আপনার মন খারাপ  হলে অন্যের কিছু যায় এসে না। তাই অন্যকে নিয়ন্ত্রণ করার চেষ্টা না করে নিজের মনকে নিয়ন্ত্রণ করুন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অননুমোদিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধের নির্দেশ

ভালো থাকতে অন্যের নয়, নিজের মন নিয়ন্ত্রণ করুন

আপডেট টাইম : ১০:৩৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০২২