ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ইউরোপের বিভেদ ভেঙে এক হওয়ার আহ্বান জেলেনস্কির

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৭:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০২২
  • ২১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ বিভেদের দেয়াল ভেঙে ইউরোপের এক হওয়ার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বৃহস্পতিবার জার্মানির পার্লামেন্টে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ আহ্বান জানান তিনি। খবর এএফপির

মধ্য ইউরোপের স্বাধীনতা ও বন্ধনের মধ্যে একধরনের বিভেদের দেয়াল তৈরি হচ্ছে। ইউক্রেনের মাটিতে রাশিয়ার ফেলা প্রতিটি বোমার মাধ্যমে ধীরে ধীরে এই দেয়াল আরও বিস্তৃত হচ্ছে। রাশিয়ার তৈরি এই ‘নতুন দেয়াল’ ভেঙে ফেলার আহ্বান জানান জেলেনস্কি।

জেলেনস্কি বলেন, এটা নতুন কোনো বার্লিন দেয়াল নয়। এ দেয়াল রাশিয়ার তৈরি বিভেদের।

ইউক্রেনের প্রেসিডেন্ট তার দেশের বৃহত্তর সংহতি রক্ষায় জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজের প্রত্যক্ষ সহযোগিতা কামনা করেন।

জেলেনস্কি বলেন, প্রিয় শলৎজ, আপনি এই দেয়াল ভেঙে ফেলেন। বার্লিন দেয়াল নিয়ে ১৯৮৭ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের অনুরোধের সুর শোনা যায় জেলেনস্কির এই অনুরোধে।

তিনি আরও বলেন, জার্মানির জন্য যে ধরনের নেতৃত্ব প্রয়োজন, আপনি সে ধরনের নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবেন বলে আমি আশা করি।

রাশিয়ার সঙ্গে জার্মানির সম্পর্কের সমালোচনাও করেন জেলেনস্কি। দীর্ঘদিন ধরে জ্বালানি ও বাণিজ্য খাতে রাশিয়ার সঙ্গে জার্মানির দৃঢ় বন্ধনের বিষয়টিও তুলে ধরেন তিনি। বলেন, আমরা আগেই বলেছিলাম, নর্ড স্ট্রিমের মাধ্যমে (গ্যাস পাইপলাইপ) যুদ্ধের জন্য রাশিয়ার একধরনের প্রস্তুতি ছিল।

‘যুদ্ধের পেছনে আমরা যে কারণ খুঁজে পেয়েছি, সেটি পুরোপুরি অর্থনীতির সঙ্গে জড়িত।’ তিনি জোর দিয়ে তিনবার অর্থনীতির কথা বলেন। তিনি বলেন, অর্থনীতিই নতুন দেয়ালের রসদ।

জেলেনস্কি বলেন, চলমান যুদ্ধের কারণে ইউরোপের ভবিষ্যৎ এখন হুমকির মুখে। তিনি অভিযোগ করেন, পশ্চিমা দেশগুলো পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছে।

১৫ মিনিটের বক্তব্যে কিছুটা সমালোচনার সুর থাকলেও বক্তব্য শেষে জার্মানির পার্লামেন্ট সদস্যরা দাঁড়িয়ে আরেক দফা সম্মান জানান ইউক্রেনের প্রেসিডেন্টকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ইউরোপের বিভেদ ভেঙে এক হওয়ার আহ্বান জেলেনস্কির

আপডেট টাইম : ১০:১৭:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০২২