ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

ইউক্রেনের বেসামরিক লোকজনের ওপর রাশিয়ার হামলার অভিযোগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
  • ২০১ বার

হাওর বার্তা ডেস্কঃ ইউক্রেনের বেসামরিক লোকজন ও স্থাপনার ওপর রাশিয়ার বাহিনীর হামলার অভিযোগ করেছে কিয়েভ। ইউক্রেনের সেনাবাহিনীর জেনারেল স্টাফ এ দাবি করেছেন। খবর বিবিসির।

এক ফেসবুক পোস্টে ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে, ব্যর্থ স্থল হামলার পর রুশ বাহিনী এখন বিমান হামলার দিকে জোর দিয়েছে। ইউক্রেনের জনবহুল শহরগুলো এবং স্থাপনাগুলো টার্গেট করে হামলা চালাচ্ছেন তারা।

ইউক্রেনের দাবি, স্থল ও আকাশ যুদ্ধে কিয়েভেরই জয় হবে। শত্রুপক্ষের ১০ জনকে গুলিবিদ্ধ করা হয়েছে।

এদিকে রাশিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে একটি থিয়েটারে হামলার অভিযোগ করেছে ইউক্রেন। রুশ সেনাদের হাতে অবরুদ্ধ মারিওপোল শহরের ওই থিয়েটারে শত শত বেসামরিক মানুষ আশ্রয় নিয়েছিলেন বলেও জানিয়েছে দেশটি। তাৎক্ষণিকভাবে অবশ্য হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মারিওপোল সিটি কাউন্সিল জানিয়েছে, বুধবার শহরের একটি থিয়েটারে বিমান হামলার ঘটনা ঘটে। রুশ সামরিক অভিযান শুরুর পর থেকে থিয়েটারটি বেসামরিক মানুষের আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল এবং শত শত মানুষ সেখানে আশ্রয় নিয়েছিলেন।

তবে বেসামরিক আশ্রয়কেন্দ্রে হামলা করার কথা অস্বীকার করেছে রাশিয়া।
২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে রুশ হামলা চলছে। আজ যুদ্ধের ২২তম দিন।  এই যুদ্ধে বহু হতাহতের ঘটনা ঘটছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইউক্রেনের বেসামরিক লোকজনের ওপর রাশিয়ার হামলার অভিযোগ

আপডেট টাইম : ০২:৩৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২