ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

শুরু হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ: জেলেনস্কি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
  • ২১৯ বার

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

হাওর বার্তা ডেস্কঃ তৃতীয় বিশ্বযুদ্ধ এরই মধ্যে শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বুধবার এনবিসিনিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।  খবর ডেইলি মেইলের।

রাশিয়ার সঙ্গে সংলাপ নিয়ে জেলেনস্কি বলেন, ধীরে ধীরে কঠিন হচ্ছে শান্তি আলোচনার পথ।

এ ছাড়া ভিডিওবার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, পৃথিবীকে আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নিতেই হবে, রাশিয়া সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছে।

জেলেনস্কি বলেন, আমরা এটি ৮০ বছর আগে দেখেছি, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। কেউ ভবিষ্যদ্বাণী করতে পারবে না, কখন আবার পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হবে।

তিনি বলেন, রুশ বাহিনী জমি দখল করতে পারে; কিন্তু তারা ইউক্রেনের মর্যাদা এবং তাদের দেশের প্রতি ভালোবাসা নিতে পারবে না।

রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞার আহ্বান পুনর্ব্যক্ত করার পাশাপাশি ইউক্রেনের জন্য আরও অস্ত্র সরবরাহ এবং নো-ফ্লাই জোন বাস্তবায়নের তাগিদ দেন জেলেনস্কি।

উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও পানিপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছেন ৩০ লাখ ইউক্রেনীয়। আজ যুদ্ধের ২২তম দিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

শুরু হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ: জেলেনস্কি

আপডেট টাইম : ১১:৩০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২