ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

রুশ টিভিতে যুদ্ধবিরোধী বার্তা দেওয়া সেই সাংবাদিককে জরিমানা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৬:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২
  • ২০৪ বার

হাওর বার্তা ডেস্কঃ রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত একটি টেলিভিশনে যুদ্ধবিরোধী বার্তা প্রচার করা সাংবাদিক মারিনা ওভসিয়ান্নিকোভাকে মস্কোর ওস্তানকিনো আদালতে তোলা হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

মঙ্গলবার টেলিভিশনের পর্দায় এমন কর্মকাণ্ডের জন্য মারিনা ওভসিয়ান্নিকোভাকে ৩০ হাজার রুশ রুবল (২৪ হাজার টাকা) জরিমানা করা হয়েছে। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, আদালত মারিনা ওভসিয়ান্নিকোভাকে প্রতিবাদী আইন লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করে এই দণ্ড দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত চ্যানেল ওয়ানের সরাসরি সংবাদ চলাকালে টেলিভিশনের পর্দায় সংবাদ পাঠিকার পেছনে মারিনা ওভসিয়ান্নিকোভা যুদ্ধবিরোধী বার্তা লেখা একটি প্ল্যাকার্ড নিয়ে আবির্ভূত হন। ওই প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘যুদ্ধ নয়, যুদ্ধ বন্ধ করুন, প্রপাগান্ডায় বিশ্বাস করবেন না, তারা এখানে আপনার সামনে মিথ্যা বলছেন।’

মারিনা ওভসিয়ান্নিকোভা ওই টেলিভিশন স্টেশনেরই একজন সম্পাদক।

রাশিয়ার টিভি সংবাদকে কড়া নিয়ন্ত্রণের মধ্যে রেখেছে ক্রেমলিন, ইউক্রেন যুদ্ধ নিয়ে কেবল সরকারি ভাষ্যই প্রচার করা হচ্ছে।

উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও পানিপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। আজ যুদ্ধের ২১তম দিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

রুশ টিভিতে যুদ্ধবিরোধী বার্তা দেওয়া সেই সাংবাদিককে জরিমানা

আপডেট টাইম : ০৯:১৬:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২