ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ইউক্রেন বিষয়ে আলোচনায় আগামী সপ্তাহে ইউরোপ যাচ্ছেন বাইডেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৫:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২
  • ২৩১ বার

হাওর বার্তা ডেস্কঃ ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিষয়ে ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনার জন্য আগামী সপ্তাহে ইউরোপ যাবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

মঙ্গলবার হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকির বরাত দিয়ে সংবাদমাধ্যম এপি এ তথ্য জানিয়েছে।

সাকি জানান, বাইডেন আগামী ২৪ মার্চ ব্রাসেলসে ন্যাটোর বিশেষ শীর্ষ সম্মেলনে ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনায় বসবেন।

তিনি ইউরোপীয় কাউন্সিলের একটি শীর্ষ সম্মেলনেও যোগ দেবেন।

সাকি বলেন, ইউরোপে গিয়ে বাইডেন ইউরোপীয় নেতৃবৃন্দের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিষয়ে আলোচনা করবেন। আলোচনায় বিষয়টি নিয়ে আমাদের অবস্থান মূল্যায়ন করা হবে।

প্রেসিডেন্ট সামনাসামনি আলোচনার মাধ্যমে কূটনৈতিক প্রচেষ্টায় বিশ্বাসী। তাই ওই সময়ে এ বিষয়ে আলোচনার সুযোগ তৈরি হবে, তিনি বলেন।

মঙ্গলবার বাইডেন ইউক্রেনে অতিরিক্ত সামরিক ও মানবিক সহায়তা প্রদানের জন্য ১৩ দশমিক ৬ বিলিয়ন ডলারের একটি বিলে সই করেন। এর আগে হোয়াইট হাউজ থেকে তার ইউরোপ ভ্রমণের বিষয়টি জানানো হয়।

বিল সইয়ের সময় বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনের সাহসী জনগণের প্রতি সহযোগিতার হাত আরও প্রশস্ত করার জন্য জরুরি প্রস্তুতি নিচ্ছে, কারণ তারা তাদের দেশকে রক্ষা করছে।

এর আগে রাশিয়ার আগ্রাসনের কারণে পূর্ব ইউরোপে ক্রমবর্ধমান শরণার্থী সংকট নিয়ে আলোচনা করতে গত সপ্তাহে ইউরোপ যান যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। সেখানে তিনি পোল্যান্ড ও রোমানিয়া সফর করেন এবং ন্যাটো মিত্রদের প্রতি বাইডেন প্রশাসনের জোর সমর্থনের কথা উল্লেখ করেন।

তবে এই সফরে বাইডেন পোল্যান্ড সফর করবেন কি না, সে সম্পর্কে জানাতে পারেননি হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সাকি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ইউক্রেন বিষয়ে আলোচনায় আগামী সপ্তাহে ইউরোপ যাচ্ছেন বাইডেন

আপডেট টাইম : ০৯:১৫:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২