ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

যুদ্ধের মধ্যেই কিয়েভে সফরে যাচ্ছেন ইউরোপের তিন দেশের প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
  • ২১১ বার

হাওর বার্তা ডেস্কঃ রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরে যাচ্ছেন ইউরোপের তিন দেশের প্রধানমন্ত্রী। এই সফরে তারা দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাত করবেন।

ইউরোপীয় ইউনিয়নের নেতাদের প্রতিনিধি হিসেবে চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড ও স্লোভেনিয়ার প্রধানমন্ত্রীরা এ সফরে যাচ্ছেন বলে বিবিসি জানিয়েছে।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউজ মোরাউয়িকি বলেন, এই সফরের উদ্দেশ্য হলো ইউক্রেন এবং ইউক্রেনীয়দের প্রতি আমাদের সমর্থনকে বিস্তৃত ভাবে উপস্থাপন করা।

চেক প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালাও সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে ৩৫ ঘণ্টার কারফিউ জারি করা হয়েছে। মঙ্গলবার শহরের মেয়র ভিটালি ক্লিটসকো এ ঘোষণা দিয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিরতিহীন এই কারফিউ জারি করা হয়েছে।

রুশ হামলার ২০তম দিনে কিয়েভের একটি বহুতল ভবনে হামলার ঘটনায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে রাজধানীর বেশ কিছু এলাকায় হামলা চালানো হয়েছে।

ফেসবুকে দেওয়া এক পোস্টে দেশটির জরুরি সেবা বিভাগ জানিয়েছে, ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ এবং ২৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

যুদ্ধের মধ্যেই কিয়েভে সফরে যাচ্ছেন ইউরোপের তিন দেশের প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৭:৪৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২