ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

মারিওপোলে রুশ হামলায় ২১৮৭ বেসামরিক লোক নিহত হয়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৪:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২
  • ১৯৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ইউক্রেনে ক্রমেই ভয়ংকর হয়ে উঠছে রুশ বাহিনী। রাশিয়ার সামরিক আগ্রাসনে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে ইউক্রেনের শহর মারিওপোল।

যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত সেখানে দুই হাজার ১৮৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে সিটি কাউন্সিল। খবর আলজাজিরার।

অবরুদ্ধ মারিওপোলের সিটি কাউন্সিল বলছে, গত ২৪ ফেব্রুয়ারি আক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত মারিওপোলে দুই হাজার ১৮৭ জন বাসিন্দাকে হত্যা করেছে রুশ বাহিনী। এ সময় শহরে কমপক্ষে ২২টি বোমা হামলা চালানো হয়েছে। প্রায় দুই সপ্তাহ ধরে প্রয়োজনীয় পরিষেবা ও সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভলাদিমির পুতিন সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে হামলা শুরু করে রুশ সেনারা। এর পর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। এরই মধ্যে ইউক্রেন ছেড়েছেন ২৫ লাখের বেশি মানুষ। এ ছাড়া যুদ্ধে ইউক্রেনের ১৩০০ সেনা নিহত এবং রাশিয়ার ১২ হাজার সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

রাশিয়া বলছে, যুদ্ধে তাদের প্রায় ৫০০ সেনা নিহত এবং ইউক্রেনের আড়াই হাজারের বেশি সেনা নিহত হয়েছেন।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার বলেন, রুশ হামলা পর এখন পর্যন্ত ২৬ লাখ ৯৮ হাজার ২৮০ জন নাগরিক ইউক্রেন থেকে পালিয়ে গেছে। এর মধ্যে শুধু পোল্যান্ড একাই ১৬ লাখ ৫৫ হাজার ৫০৩ জন শরণার্থীকে আশ্রয় দিয়েছে, যা মোট সংখ্যার অর্ধেকেরও বেশি।

যুদ্ধের ফলে ৪০ লাখ মানুষ দেশটি থেকে পালিয়ে যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে জাতিসংঘ। তবে জাতিসংঘের শরণার্থী সংস্থা বলেছে, এই সংখ্যা আরও বাড়তে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

মারিওপোলে রুশ হামলায় ২১৮৭ বেসামরিক লোক নিহত হয়েছে

আপডেট টাইম : ০৯:২৪:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২