ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

আঙুল ফোটানো কি সত্যিই ক্ষতিকর?

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪২:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২
  • ২৩১ বার

হাওর বার্তা ডেস্কঃ অনেকেরই আঙুল ফোটানোর অভ্যাস আছে। কাজের ব্যস্ততা থেকে শুরু করে অবসরেও হাতের আঙুল ফোটান অনেকেই। শুধু বড়রাই কেন ছোটরাও এই অভ্যাস রপ্ত করে পরিবারের কারও না কারও কাছ থেকে। অনেক সময় নিজের অজান্তেই, আবার কখনো জেনে বুঝেই এই কাজ করেন অনেকেই।

তবে আঙুল ফোটানো কি ক্ষতিকর? কিংবা এর সঙ্গে হাড় ক্ষয় হওয়ার কোনো সম্পর্ক আছে কি? এ বিষয়ে বিশেষজ্ঞরাই বা কী বলছেন?

আঙুল ফোটালে কী হয়?

আঙুল ফোটানোর মাধ্যমে আঙুলের অস্থিসন্ধির দুটি ভাগের মধ্যে দূরত্ব সামন্য বাড়ে। এর ফলে গ্যাস বাবল তৈরি হয়। এই গ্যাস বাবল ফেটেই আঙুল ফোটানোর শব্দ হয়। বিশেষজ্ঞরা এই ঘটনাকে বেলুন ফোটানোর সঙ্গে তুলনা করেন।

বিশেষজ্ঞরা বলছেন, আঙুল ফোটালে তেমন কোনো সমস্যা হয় না। তবে অনেকেরই বিষয়টি বদঅভ্যাসে পরিণত হয়। ফলে বারবার একই কাজ করতে গিয়ে ওই জয়েন্টে প্রদাহ তৈরি করে ফেলেন।

আঙুল ফোটানো কি ক্ষতিকর?

ক্যালোফোর্নিয়ার একজন চিকিৎসক নিজের উপরই এই বিষয়ক একটি পরীক্ষা করেন। তিনি সাধারণত নিজের একটি হাতের আঙুলই ফোটাতেন। দীর্ঘদিন ওই আঙুল ফোটানোর কারণে কোনো সমস্যার সৃষ্টি হয়েছে কি না তা যাচাইয়ের জন্য তিনি এক্স-রে করেন। তবে কোনো সমস্যায় কিন্তু ধরা পড়েনি।

এই প্রসঙ্গে ভারতের বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা. রুদ্রজিৎ পাল জানান, ‘আঙুল ফোটানোর সঙ্গে হাড় ক্ষয়ে যাওয়ার তেমন কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায়নি। তাই এ বিষয়ে অহেতুক চিন্তা করার দরকার নেই। মনে চাইলে আঙুল ফোটাতেই পারেন। তবে এটি বদঅভ্যাসে পরিণত হলে কিন্তু জয়েন্টে আঘাত পেতে পারেন।’

সূত্র: সিডার্স/হেলথ হার্ভার্ড

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

আঙুল ফোটানো কি সত্যিই ক্ষতিকর?

আপডেট টাইম : ১১:৪২:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২