ঢাকা ০৪:০০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

সব ইসলামী দল একত্র হলে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে : এরশাদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০১৬
  • ৬২৩ বার

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, দেশে আজ কী দেখছি, ব্যাংকের টাকা চুরি হয়ে যাচ্ছে। কোনো কথা বলা যাবে না, বললেই রাতের বেলা গুম হয়ে যাবেন। কোনোকিছু লেখা যাবে না। বলুন, আমরা কোন দেশে বাস করছি।

তিনি বলেন, ব্যাংকের টাকা চুরির ঘটনায় বিদেশিদের শনাক্ত করা হয় অথচ এর সঙ্গে আমাদের দেশের জড়িতদের নাম প্রকাশ করা হয় না।

বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে বরগুনা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে জেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এরশাদ বলেন, দেশের মানুষ আজ এ সরকারকে

আর চায় না। বিএনপি ও আওয়ামী লীগ দুটি দলকেই কেউ চায় না। দেশের মানুষ এখন জাতীয় পার্টিকেই চায়। মানুষ পুড়িয়ে মারা, হরতাল দেয়া— জাতীয় পার্টি এসবে বিশ্বাস করে না।

এসময় তিনি জাতীয় পার্টিকে আরেকবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন করার আহ্বান জানান। এরশাদ বলেন, একটি বার দেশ ও ইসলামকে খেদমত করার সুযোগ দিন। দেশের সব ইসলামী দল একত্র হলে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, মানুষকে হত্যা করে মানুষের উপকার করা যায় না। রাজনীতির নামে এ হানাহানিতে দেশ, মানুষ আজ বিপন্ন, ইসলাম আজ বিপন্ন।

শহরের সিরাজ উদ্দীন সড়কের কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুত পরিষদের আহ্বায়ক সাবেক সাংসদ জাফরুল হাসান ফরহাদ।

সম্মেলনে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, দলের মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, কেন্দ্রীয় নেতা শাহজাহান মনসুর প্রমুখ।

সম্মেলন শেষে সাবেক সাংসদ জাফরুল হাসান ফরহাদকে সভাপতি ও আবদুল লতিফ সিকদারকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেন এরশাদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

সব ইসলামী দল একত্র হলে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে : এরশাদ

আপডেট টাইম : ১০:০৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০১৬