ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফয়েজ উদ্দিন মানিক গোপদিঘী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি মনোনয়নে যোগ্য দাবিদার আমিই বিশ্বের সেরা ফুটবলার—এমবাপ্পে ওয়াটার এটিএমের নিয়মিত রক্ষণাবেক্ষণে জোর দিলেন এলজিআরডি মন্ত্রী টাকা ছাপতে এক বছরে দ্বিগুণ অর্থ খরচ করেছে বাংলাদেশ ব্যাংক রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী রাজধানীর প্রধান সড়কে অননুমোদিত ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ের পিঁড়িতে বসছেন পূজা চেরী, পাত্র কে ১৫ সেপ্টেম্বর সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি দেশে মোবাইল সংযোগ ১৯ কোটি ১০ লাখ: আইসিটি মন্ত্রী গর্ভাবস্থায় কোন ফলগুলো বেশি উপকারী

ইউক্রেনে রাশিয়ার উচ্চপদস্থ সেনা কর্মকর্তা নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৯:০২ পূর্বাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২
  • ২০০ বার

হাওর বার্তা ডেস্কঃ ইউক্রেনের সামরিক বাহিনী বলছে, তাদের সৈন্যদের হাতে একজন উচ্চপদস্থ রাশিয়ান সেনা কর্মকর্তা নিহত হয়েছেন।

মেজর জেনারেল আন্দ্রেই কোলেসনিকভ ছিলেন রাশিয়ার পূর্বাঞ্চলীয় সামরিক বিভাগের ২৯তম বাহিনীর কম্যান্ডার।খবর বিবিসির।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর একজন উপদেষ্টা এ খবর জানান। ঠিক কি পরিস্থিতিতে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি এবং রুশ পক্ষ থেকে এ ব্যাপারে কোন মন্তব্য পাওয়া যায়নি।

ইউক্রেনে রুশ অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত আরও দুজন এই স্তরের সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন।

পশ্চিমা কর্মকর্তারা এর আগে বলেছেন, এত উচ্চস্তরের রুশ কর্মকর্তার বিপদের মুখে পড়ার অর্থ হচ্ছে, তাদের অভিযান থমকে যাওয়ায় হতাশা তৈরি হচ্ছে।

ইউক্রেনে টানা ১৭ দিন ধরে রাশিয়ার অভিযান চলছে। যুদ্ধে এ পর্যন্ত দু’দেশের অন্তত সাড়ে ১৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে শোনা যাচ্ছে।

ইউক্রেন ছেড়েছেন ২৫ লাখেরও বেশি মানুষ। এখনও দেশটির অনেকগুলো শহর ঘিরে রেখেছে রুশ বাহিনী। দিন দিন পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফয়েজ উদ্দিন মানিক গোপদিঘী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি মনোনয়নে যোগ্য দাবিদার

ইউক্রেনে রাশিয়ার উচ্চপদস্থ সেনা কর্মকর্তা নিহত

আপডেট টাইম : ০৯:৫৯:০২ পূর্বাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২