ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

কাউন্সিল অব ইউরোপ থেকে বের হয়ে গেল রাশিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০০:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২
  • ২১৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ইউরোপের মানবাধিকার সংস্থা ‘কাউন্সিল অব ইউরোপ’ থেকে রাশিয়া বের হয়ে গেছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়।

বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় থেকে এ তথ্য জানান। খবর বিবিসির।

এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ইউরোপিয়ান ইউনিয়ন ও ন্যাটো দেশগুলো ‘রাশিয়ার প্রতি বন্ধুভাবাপন্ন নয়’। ইউরোপিয়ান ইউনিয়ন ও ন্যাটো দেশগুলোর বিরুদ্ধে তারা এমনও অভিযোগ তুলেছে যে তারা কাউন্সিলে তাদের সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিচ্ছে।

মন্ত্রণালয় দাবি, এই রাষ্ট্রগুলো ‘কাউন্সিল অব ইউরোপ ধ্বংস করার উদ্দেশ্যে এবং ইউরোপের সাধারণ মানবাধিকার ও আইনি পরিস্থিতি ধ্বংস করতে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে’।

ইউরোপের সবচেয়ে পুরনো রাজনৈতিক প্রতিষ্ঠান কাউন্সিল অব ইউরোপ, যারা মহাদেশে মানবাধিকার, গণতন্ত্র ও আইনের শাসন বজায় রাখার উদ্দেশে কাজ করে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৯ সালে এই সংস্থার প্রতিষ্ঠা হয়।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

কাউন্সিল অব ইউরোপ থেকে বের হয়ে গেল রাশিয়া

আপডেট টাইম : ১০:০০:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২