ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

আমাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল: মমতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
  • ২২৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আমাকে প্রচার করতে দেওয়া হয়নি। আমাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল।’

বুধবার দেশটির বিধানসভায় রাজ্যপালের ভাষণ নিয়ে আলোচনার সময় দাঁড়িয়ে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন মমতা।

মমতার দাবি, নির্বাচনের প্রচারণার সময় নন্দীগ্রামে গেলে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল।

মমতার এমন দাবি করার সময় বিজেপি বিধায়করা কোনো প্রতিবাদ করেননি।

পরে সংবাদ সম্মেলনে এসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেন, এমন গুরুতর অভিযোগ এতোদিন পর কেন করলেন মমতা? কেন কোনো পদক্ষেপ করল না পুলিশ? এমন ঘটনায় নিরাপত্তায় গাফিলতির জন্য কোনো পুলিশ কর্মকর্তাও বরখাস্ত হলেন না!

মমতাকে কটাক্ষ করে শুভেন্দু বলেন, ‘আসলে নন্দীগ্রামে হারের যন্ত্রণা উনি ভুলতে পারছেন না। বার বার সেই যন্ত্রণা থেকে এইসব বলে চলেছেন।’ এদিন মমতাকে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী বলেও কটাক্ষ করেন শুভেন্দু।

প্রসঙ্গত, ২০২১ বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্র থেকে প্রতিদ্বন্দিতা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে প্রায় ২ হাজার ভোটে পরাজিত হয়েছিলেন তিনি। পরে ভবানীপুর কেন্দ্র থেকে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী পদ ধরে রাখেন তিনি।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

আমাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল: মমতা

আপডেট টাইম : ০২:৩৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২