ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

শান্তি আলোচনা: তুরস্কে পৌঁছেছেন রুশ ও ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
  • ২০৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ইউক্রেনের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী দিমিত্র কুলেবা তুরস্কের শহর আন্তালায়ায় রাশিয়ার সাথে শান্তি আলোচনার জন্য পৌঁছেছেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভোসোগলুর আহ্বানে বৃহস্পতিবার শান্তি আলোচনায় অংশ নিতে আন্তালায়া শহরে পৌঁছান কুলেবা।

এর আগে বুধবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভকেও তুরস্কে প্রবেশ করতে দেখা যায়। দুই সপ্তাহ আগে ইউক্রেনে রাশিয়া অভিযান শুরু করার পর এই প্রথম তিন পক্ষের কূটনীতিকদের মধ্যে বৈঠক হতে যাচ্ছে।

এদিকে, যুক্তরাষ্ট্রে বিবিসি এর সহযোগী সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন কর্মকর্তারা ধারণা প্রকাশ করেছেন যে যুদ্ধের প্রথম দুই সপ্তাহে পাঁচ থেকে ছয় হাজার রুশ সৈন্য মারা গেছে। সাধারণ হিসেবে মৃত্যুর সংখ্যার তিনগুণ সংখ্যক মানুষ আহত হয়ে থাকে – এমন একটি ধারণা থেকে বলা হচ্ছে যে অন্তত ১৫ থেকে ১৮ হাজার রুশ সেনা আহত হয়েছেন।

ইউক্রেন দাবি করেছে যে, যুদ্ধে ১২ হাজার রুশ সৈন্য মারা গেছেন। গত সপ্তাহে রাশিয়া জানিয়েছিল যে ইউক্রেনে তাদের পাঁচশোরও কম সৈন্য মারা গেছে। সূত্র: বিবিসি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

শান্তি আলোচনা: তুরস্কে পৌঁছেছেন রুশ ও ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০২:২৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২