ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বিদেশি যোদ্ধাদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা ইউক্রেনের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৯:২৬ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২
  • ২১১ বার

হাওর বার্তা ডেস্কঃ যেসব বিদেশি নাগরিক ইউক্রেনের জন্য যুদ্ধ করবে, তাদের দেশটির নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দিয়েছেন ইউক্রেনের উপস্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভেন ইয়েনিন।

মঙ্গলবার ইউক্রেনের জাতীয় সংবাদমাধ্যম ইউক্রিনফর্মে তিনি এসব কথা বলেন। খবর সিএনএনের।

ইয়েনিন বলেন, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে এবং বৈশ্বিক নিরাপত্তার জন্য লড়াই করতে চায় এমন বিদেশি স্বেচ্ছাসেবীদের নিয়ে আঞ্চলিক প্রতিরক্ষায় আন্তর্জাতিক বাহিনী গঠন করছে ইউক্রেন।

বিদেশি যোদ্ধাদের সংখ্যা বাড়ছে জানিয়ে ইয়েনিন বলেন, এই বিদেশিরা একটি চুক্তি স্বাক্ষর করবেন এবং সামরিক পাসপোর্ট পাবেন, যা পরে তাদের বসবাসের অনুমতিতে রূপান্তরিত হবে। ভবিষ্যতে এ বিদেশিদের মধ্যে যারা ইউক্রেনের নাগরিক হতে আগ্রহী হবেন, তাদের জন্য আমাদের আইন একটি পথ দেখাবে।

এর আগে গত বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ার বিরুদ্ধে লড়তে ১৬ হাজার বিদেশি যোদ্ধার প্রথম দলটি ইউক্রেনের পথে রওনা দিয়েছে। তবে সিএনএন স্বতন্ত্রভাবে এই সংখ্যা যাচাই করতে পারেনি। কোনো ধরনের সামরিক প্রশিক্ষণ ছাড়াই ইউক্রেনের দূতাবাস বিদেশি যোদ্ধাদের রিক্রুটে সাহায্য করছে।

উল্লেখ্য, বুধবার ইউক্রেনে রাশিয়ার অভিযানের ১৪তম দিন চলছে। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেন রাশিয়ান সেনারা। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বিদেশি যোদ্ধাদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা ইউক্রেনের

আপডেট টাইম : ০২:২৯:২৬ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২