ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

কিডনি ভালো আছে কি না বুঝে নিন প্রস্রাবের ধরনে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১০:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২
  • ২১০ বার

হাওর বার্তা ডেস্কঃ কিডনি মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে একটি। এর কোনো সমস্যা হলে তার প্রভাব পড়ে সারা শরীরে। এমনকি মৃত্যুঝুঁকিও থাকতে পারে। তাই কিডনির কোনো ধরনের সমস্যাকেই অবহেলা করা যাবে না।

আর কিডনির সমস্যার প্রাথমিক লক্ষণ প্রকাশ পায় প্রস্রাবে। এছাড়া অন্যান্য উপসর্গগুলো বেশ মৃদু হয়। ফলে রোগী টেরই পান না যে তিনি কিডনির রোগে ভুগছেন।

তবে সব সময় ক্লান্ত লাগা, অনিদ্রা, ত্বকের নানা ধরনের সমস্যা, ঘা হওয়া, হাড়ের সমস্যা এমনকি পা ফুলে যাওয়াও কিডনির অসুখের অন্যতম লক্ষণ হতে পারে। এসব সমস্যাকে সাধারণ ভেবে অনেকেই এড়িয়ে যান।

তবে কিডনির সমস্যা হলে প্রস্রাবে যে লক্ষণ প্রকাশ পায়, সেটি কিন্তু মোটেও অবহেলা করবেন না। প্রাথমিকভাবে কিডনির অসুখ শনাক্ত করা গেলে তা প্রতিরোধও করা সম্ভব। চলুন তবে জেনে নেওয়া যাক, কিডনির সমস্যা হলে প্রস্রাবে কী কী ধরনের জটিলতার সৃষ্টি হয়-

বারবার প্রস্রাব হওয়া
প্রস্রাব ক্লিয়ার না হওয়া
রাতে বারবার ঘুম থেকে প্রস্রাবের জন্য উঠা
প্রস্রাবের সঙ্গে পুঁজ যাওয়া
রক্ত বের হওয়া
প্রস্রাবে ফেনা হওয়া
পাথরের গুঁড়া বের হওয়া বা
তলপেটে ও পাঁজরে ব্যথা।

বিশেষজ্ঞদের মতে, এমন যে কোনো সমস্যা হলেই দ্রুত ইউরোলজিস্টের শরণাপন্ন হওয়া উচিত। মনে রাখতে হবে, প্রস্রাবের সমস্যা খুব কম হওয়া বা খুব বেশি হওয়া দুটোই কিন্তু কিডনি সমস্যার লক্ষণ।

অন্যদিকে দিনে ২-৩বার ও রাতে শোয়ার আগে ২-৩বার প্রস্রাব হওয়াটা স্বাভাবিক। অর্থাৎ ২৪ ঘণ্টা ৪-৫ বার প্রস্রাব হওয়াটা স্বাভাবিক। এমন ব্যক্তিরা সুস্থ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

কিডনি ভালো আছে কি না বুঝে নিন প্রস্রাবের ধরনে

আপডেট টাইম : ১১:১০:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২