ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ইউক্রেনকে ৭০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্ব ব্যাংক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৬:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
  • ২২২ বার

হাওর বার্তা ডেস্কঃ ইউক্রেন সরকারের কর্মকাণ্ড পরিচালনা, বেতন-ভাতা ও পেনশন প্রদানে সহায়তা করতে দেশটির জন্য ৭০ কোটি ডলারের জরুরি তহবিল বরাদ্দ দিয়েছে বিশ্ব ব্যাংক। ইউক্রেনে রাশিয়ার হামলার পর যে পরিস্থিতি তৈরি হয়ে তা কাটিয়ে উঠতেই এই জরুরি সহায়তা দেওয়া হচ্ছে।

বিশ্ব ব্যাংক জানিয়েছে, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, সুইডেন, জাপান, ডেনমার্ক, লাটভিয়া, লিথুয়ানিয়া এবং আইসল্যান্ড এই প্রকল্পের অর্থ যোগান দিচ্ছে।

সংস্থাটি জানিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যেই ইউক্রেন ও প্রতিবেশী দেশগুলোর জন্য তিনশো কোটি ডলারের একটি তহবিল ছাড় করার ব্যাপারে তারা কাজ করছে।

টানা ১৩ দিন ধরে ইউক্রেনে সংঘাত চলছে। রাজধানী কিয়েভের শহরতলি ইরপিনে রুশ সৈন্যরা ক্রমাগত বোমা হামলা চালিয়ে যাচ্ছে। কিন্তু শহরের প্রশাসন জানিয়েছে, নদীর ওপর বানানো অস্থায়ী সেতু দিয়ে দুই হাজার মানুষ শহর ছেড়ে চলে যেতে পেরেছে।

কিয়েভের কাছে আরেকটি ছোট শহর হোসটোমেলের স্থানীয় সরকার জানিয়েছে, রুটি এবং ওষুধ বিতরণের সময় গুলিতে শহরের মেয়র ইউরি প্রাইলিপকো মারা গেছেন। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হোসটোমেল বিমানঘাঁটি এই শহরের কাছেই অবস্থিত।

ইউক্রেনের দক্ষিণে মিকোলাইভ শহরটি নতুন করে রুশ হামলার মুখে পড়েছে। ইউক্রেন জানিয়েছে রাতে শহরের আবাসিক এলাকায় কামানের গোলা এসে পড়েছে। শহরটি ক্রিমিয়া এবং ইউক্রেনের সবচেয়ে বড় বন্দর শহর ওডেসার মাঝামাঝি জায়গায় অবস্থিত।

অবরুদ্ধ বন্দর শহর মারিউপোলে বিদ্যুৎ ও পানির লাইন বিচ্ছিন্ন রয়েছে। সেখানে আটকে পড়া হাজার হাজার মানুষ পানি ও খাদ্যের চরম সংকটে পড়েছে। শহর থেকে পালানো একটি পরিবারের সদস্যরা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, শহরের সর্বত্র মৃতদেহ পড়ে আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ইউক্রেনকে ৭০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্ব ব্যাংক

আপডেট টাইম : ১০:৩৬:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২