ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ইউক্রেনে ৬০০ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০১:৩০ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২
  • ২০৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ইউক্রেনে রাশিয়ার হামলা গড়ালো ১২ দিনে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরকারের আগ্রাসনে এ পর্যন্ত ইউক্রেনে ছয়শ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ এক প্রতিরক্ষা কর্মকর্তা। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। ওই কর্মকর্তা বলেন, যুদ্ধ পরিচালনার জন্য রাশিয়ার যে সক্ষমতা রয়েছে, তার প্রায় ৯৫ শতাংশই ইউক্রেনে জড়ো করতে পেরেছে তারা।

মার্কিন ওই কর্মকর্তা বলেন, খারসন ও মিকোলাইভ শহরে চলমান সংঘাত পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। এতে দেখা গেছে রুশ বাহিনী এখনো কিয়েভ, খারকিভ, চেরনিহিভ ও মারিউপোল ঘিরে ফেলার চেষ্টা করছে। তবে ইউক্রেনের নিরাপত্তা বাহিনী তাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলায় আক্রমণের গতি কমেছে বলেও দাবি করেন তিনি।

কিয়েভ অভিমুখে থাকা প্রায় ৪০ মাইল দীর্ঘ রুশ সামরিক বহরটি স্থবির হয়ে রয়েছে। এ বহরটি কিয়েভ থেকে ঠিক কতটা দূরে রয়েছে, সে ব্যাপারে নতুন কোনো তথ্য পাওয়া যায়নি। কিয়েভের প্রাণকেন্দ্র থেকে প্রায় ১৬ মাইল দূরে এর অবস্থান ছিল বলে এর আগে জানা যায়।

ওই মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা আরও বলেন, আমাদের ধারণা, বেশির ভাগ এলাকায় ইউক্রেনীয় নাগরিকরা এখনো যোগাযোগ সুবিধা পাচ্ছে। তারা ইন্টারনেট ব্যবহার ও সংবাদমাধ্যমে চোখ রাখতে পারছে।

তবে কিয়েভে বিক্ষোভকারীদের ওপর রুশ বাহিনীর গুলি চালানোর খবর এবং সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের খবর নিশ্চিত করতে পারেননি ওই কর্মকর্তা।

এদিকে, শান্তি আলোচনায় বৈঠকে বসতে যাচ্ছে দুই দেশ। যদিও এর আগে দু’দফা বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি দেশ দুটি।

অন্যদিকে, ইউক্রেনের চারটি শহরে অস্ত্রবিরতি ঘোষণা করে মানবিক করিডোর চালু করার ঘোষণা দিয়েছে রাশিয়া। দেশটির সংবাদ মাধ্যম ইন্টারফেক্স জানিয়েছে, দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। মস্কোর সময় সোমবার (৭ মার্চ ) সকাল ১০ টা থেকে কার্যকর হবে এ ঘোষণা। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ইউক্রেনের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ইউক্রেনে ৬০০ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া

আপডেট টাইম : ০৪:০১:৩০ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২