ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ইউক্রেনিদের আত্মসমর্পণ করতে বললেন পুতিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০২:০০ পূর্বাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২
  • ২০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ইউক্রেনে রুশ হামলা সোমবার দ্বাদশ দিনে গড়িয়েছে। দেশটিতে রুশ হামলা বন্ধের কোনো লক্ষণই দেখা যাচ্ছে না।

বিশেষ করে রাজধানী কিয়েভের চারদিক ঘিরে রেখেছেন রুশ সেনারা। এ অবরুদ্ধ অবস্থা থেকে পরিত্রাণ পেতে কিয়েভের বাসিন্দাদের আত্মসমর্পণের পরামর্শ দিয়েছেন।

রোববার সাংবাদিকদের মাধ্যমে কিয়েভবাসীর প্রতি এ আহ্বান জানান। খবর রয়টার্সের।

এদিকে রোববার পর্যন্ত ইউক্রেনের বন্দরনগরী মারিওপোল থেকে দুই লাখ মানুষকে নিরাপদে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

শনিবার থেকে শহরটিতে যুদ্ধবিরতি কার্যকর করা হলে গত দুদিন ধরে শহরটির সাধারণ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে।

ইউক্রেনের কর্তৃপক্ষ বলছে, রাজধানী কিয়েভের উত্তর-পশ্চিম দিকের তিনটি শহর বুচা, হোস্টোমেল এবং ইরপিনে অব্যাহতভাবে রুশ বোমাবর্ষণ চলছে।

ইউক্রেনের সেনাবাহিনী কিয়েভে পরিখা খনন করে এবং রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে সম্ভাব্য রুশ অগ্রাভিযান ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করছে।

কিয়েভ থেকে বিশ কিলোমিটার উত্তর-পশ্চিমের ছোট্ট শহর ইরপিনে আর্টিলারি এবং বোমা হামলায় ব্যাপক ক্ষতি হয়েছে। সেখান থেকে প্রাণভয়ে পালাচ্ছেন মানুষ।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রুশ বাহিনী এখন দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর ওডেসাতে বোমা হামলার প্রস্তুতি নিচ্ছে। এই শহরে বেশ কিছু সামরিক তল্লাশিচৌকি বসানো হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। তবে রাস্তা একেবারে শান্ত ও মানবহীন। তবে ওডেসা শহরে এখনই হামলা হবে বলে যুক্তরাষ্ট্র মনে করে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ইউক্রেনিদের আত্মসমর্পণ করতে বললেন পুতিন

আপডেট টাইম : ১০:০২:০০ পূর্বাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২