ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জেবিএবি নির্বাচনে সভাপতি মোস্তাফিজুর রহমান, সম্পাদক শাহ জাহান সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় থানায় অভিযোগ, পরিবারের দাবি জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ার কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল আগামী অক্টোবরে শিশুদের জন্য পাঁচটি বিশেষায়িত হাসপাতাল চালু করবে সরকার: প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ কম খরচে আগাম শিম চাষ, এক কৃষকেরই ২ লাখ টাকা বিক্রির আশা ভালোবাসার মূল্যে কখনোই মানসিক শান্তি হারানো ঠিক নয় ভারতের আন্দোলনে সম্প্রীতির শিক্ষা স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

১১ বছরের কিশোর একাই ইউক্রেন পাড়ি দিয়ে স্লোভাকিয়ায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫০:০৬ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২
  • ২০২ বার

হাওর বার্তা ডেস্কঃ ইউক্রেনের পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। রুশ সেনাদের বিরুদ্ধে বেসামরিক স্থাপনা লক্ষ্য করেও গোলা বর্ষণের অভিযোগ উঠেছে।

প্রাণ বাঁচাতে সাধারণ নাগরিকরা দলবেঁধে প্রতিবেশী ইউরোপীয় দেশগুলোতে পাড়ি জমাচ্ছেন। কিন্তু দেশটির ১১ বছরের এক কিশোর একাই দেশ ছেড়ে স্লোভাকিয়ায় পৌঁছেছেন।

ঘটনা জানাজানি হওয়ার পর এই কিশোর রীতিমতো নায়কের খ্যাতি পাচ্ছে।

সিএনএনের খবরে বলা হয়েছে, দক্ষিণ ইউক্রেনের জাপোরিঝিয়া ছেড়ে এই কিশোর একাই স্লোভাকিয়ায় পৌঁছেছে। জাপোরিঝিয়া থেকে এই পথের দূরত্ব ১৪শ কিলোমিটার।

স্লোভাকিয়ান কর্তৃপক্ষ যখন এই কিশোরকে গ্রহণ করে তখন তার কাছে ছিল ব্যাকপ্যাক, প্লাস্টিকের একটি ব্যাগ এবং পাসপোর্ট। তার হাতে একটি টেলিফোন নম্বর লেখা ছিল।

স্লোভাকিয়ার স্বরাষ্ট্রমন্ত্রণালয় তাদের ফেসবুকে এক বক্তব্যে জানিয়েছে, এই কিশোর একাই এসেছে কারণ তার মা-বাবা ইউক্রেনেই বসবাস করবে। স্বেচ্ছাসেবীরা তার যত্ন নিচ্ছে, তাকে উষ্ণ জায়গায় নিয়ে খাদ্য ও পানীয় দিয়েছে।

স্লোভাকিয়ান কর্তৃপক্ষ আরও জানিয়েছে, কিশোরের হাতে লেখা তথ্য এবং পাসপোর্টের ভেতরে ভাজ করা আরেকটি কাগজ খুবই কাজে দিয়েছে। সীমান্তের কর্মকর্তারা এই কাগজে লেখা তথ্যের মাধ্যমে স্লোভাকিয়ায় অবস্থান করা কিশোরের স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন।

স্লোভাকিয়ার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, হাসির মাধ্যমে সে সবার মন কেড়ে নিয়েছে। তার সাহস এবং দৃঢ়তা সত্যিকারের নায়কোচিত। তবে কিশোর কেন একা একা সীমান্ত পাড়ি দিয়েছে সেটা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

সিএনএনের খবরে বলা হয়েছে, স্বতন্ত্রভাবে তারা এই কিশোরের ঘটনা যাচাই করতে পারেননি। তবে রুশ হামলার পর ১৫ লাখের বেশি ইউক্রেনের নাগরিক সীমান্ত পাড়ি দিয়েছেন। ইউক্রেনের অধিকাংশ নাগরিক পোলান্ডে পাড়ি জমিয়েছেন। বাকিরা গেছেন হাঙ্গেরি, স্লোভাকিয়া মোলদোভা এবং রোমানিয়া।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জেবিএবি নির্বাচনে সভাপতি মোস্তাফিজুর রহমান, সম্পাদক শাহ জাহান

১১ বছরের কিশোর একাই ইউক্রেন পাড়ি দিয়ে স্লোভাকিয়ায়

আপডেট টাইম : ০৬:৫০:০৬ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২