ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

যুদ্ধবিরতি ঘোষণা নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে রাশিয়া-ইউক্রেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫৯:০৬ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২
  • ২৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ ইউক্রেনের দুটি শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। তবে যুদ্ধবিরতি সত্ত্বেও মারিউপোল শহরে রুশ হামলা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এরই মধ্যে সেখান থেকে বেসামরিক লোক সরানো স্থগিত করা হয়েছে। এদিকে রুশ কর্তৃপক্ষ থেকে বলা হচ্ছে, ইউক্রেনীয় জাতীয়তাবাদীরা বেসামরিক নাগরিকদের সরাতে বাধা দিচ্ছে।

মারিউপোল সিটি কাউন্সিলের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, রুশ পক্ষ অস্থায়ী যুদ্ধবিরতি পালন করছে না।

এর আগে মারিউপোলের ডেপুটি মেয়র সেরহি অরলভ দাবি করেন, যুদ্ধবিরতি সত্ত্বেও ইউক্রেনের মারিউপোলে রুশ হামলা চলছে।

এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বেসামরিক নাগরিকদের শহর ছেড়ে যাওয়ার জন্য মানবিক করিডর স্থাপন করার পরে রাশিয়ান বাহিনী তোপের মুখে পড়েছে।

মস্কোর স্থানীয় সময় শনিবার সকাল ১০টায় ‘মানবিক করিডর’ খুলে দেওয়া হবে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, করিডরটি ইউক্রেনের মারিউপোল ও ভলনোভাখার বাসিন্দাদের জন্য উন্মুক্ত করা হবে। এ সময় শহর দুটিতে ‘সাময়িক যুদ্ধবিরতি’ ঘোষণা করেছে রাশিয়া।

গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া এবং তার দুই দিন পর ২৪ তারিখ ইউক্রেনে সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

গত ৯ দিনের রুশ অভিযানে ইউক্রেন থেকে পালিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্র পোল্যান্ড ও রোমানিয়ায় আশ্রয় নিয়েছে প্রায় ১০ লাখ ইউক্রেনীয়। এ ছাড়া শতাধিক বেসামরিক মানুষ নিহত হয়েছে, তাদের মধ্যে আছে উল্লেখযোগ্যসংখ্যক শিশুও। বর্তমানে ইউক্রেনের রাজধানী কিয়েভ, খারকিভ, শেরনিগভ, মারিউপোল ও ভোলনোভাখা শহরে ব্যাপক যুদ্ধ হচ্ছে রুশ ও ইউক্রেন বাহিনীর সেনাসদস্যদের মধ্যে। সূত্র : বিবিসি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

যুদ্ধবিরতি ঘোষণা নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে রাশিয়া-ইউক্রেন

আপডেট টাইম : ০৮:৫৯:০৬ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২