ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ঘরে তৈরি করেন চিকেন ডোনাট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩০:২৬ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২
  • ২৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ছোট-বড় সবাই ডোনাট খেতে ভালোবাসে। বিশেষ করে ছোটদের একটি প্রিয় খাবার হলো ডোনাট। সাধারণত বিভিন্ন রেস্টুরেন্ট থেকে কিনে খাওয়া হয় মজাদার এই খাবার। তবে চাইলে ঘরেও তৈরি করতে পারেন চিকেন ডোনাট। জেনে নিন এর সহজ রেসিপি-

উপকরণ

১. মুরগির মাংস ২ কাপ ছোট টুকরো করে ব্লেন্ড করা।
২. আলু বড় ২টি সেদ্ধ করে ম্যাশ করে নিন।
৩. লেবুর রস ১ টেবিল চামচ
৪. পেঁয়াজ মিহি কুচি ৩ টেবিল চামচ
৫. কাঁচা মরিচ কুচি ২ টেবিল চামচ
৬. ধনেপাতা কুচি ২ টেবিল চামচ
৭. লবণ স্বাদমতো
৮. গোলমরিচ গুঁড়া ১ চা চামচ
৯. জিরার গুঁড়া আধা চা চামচ
১০. ধনিয়ার গুঁড়া আধা চা চামচ
১১. আদা বাটা ১ চা চামচ
১২. কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ
১৩. ডিম ২টি ও
১৪. ব্রেড ক্রামস পরিমাণমতো।

পদ্ধতি

মুরগির মাংসের সঙ্গে সব উপকরণ একসঙ্গে মাখিয়ে নিতে হবে। তবে কর্নফ্লাওয়ার মেশাবেন না। মাখানো হয়ে গেলে বাইন্ডিংসের জন্য দিতে হবে কর্নফ্লাওয়ার। আবারও ভালোভাবে মাখিয়ে নিন।

এবার হাতের তালুতে তেল মেখে প্রয়োজনমতো মুরগির মাংসের মিশ্রণ নিয়ে গোল চপ/কাবাব এর মতো বানিয়ে নিন। একটি বোতলের মুখ দিয়ে এর মাঝখানে কেটে নিতে হবে ডোনাটের মতো করে।

বানানো হয়ে গেলে নরমাল ফ্রিজে রেখে দিন ১৫-২০ মিনিট। এরপর ফ্রিজ থেকে বের করে ফেটানো ডিমে চুবিয়ে ব্রেড ক্রামসের উপর গড়িয়ে গরম তেলে অল্প আঁচে ভাজতে হবে।

ব্রেড ক্রামসে গড়িয়ে নেওয়ার সময় লক্ষ্য রাখবেন, যেন ভেতরে ফাঁকা জায়গায় ব্রেড ক্রামস লেগে যায়। অল্প আঁচে ভাজতে হবে। বাদামিরঙা হতেই তুলে নিন ডোনাট। ব্যাস তৈরি হয়ে গেল চিকেন ডোনাট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ঘরে তৈরি করেন চিকেন ডোনাট

আপডেট টাইম : ০৭:৩০:২৬ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২