ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ইউক্রেন থেকে এক প্রবাসী বাংলাদেশিকে উদ্ধার করেছে ভারত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১০:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২
  • ২০৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের ‘অপারেশন গঙ্গা’ নামে চলমান উদ্ধার অভিযানের অধীনে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে এক প্রবাসী বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। ভারত কর্তৃক প্রতিবেশী কোনো দেশের নাগরিককে ইউক্রেন থেকে উদ্ধার করার এটাই প্রথম ঘটনা।

শুক্রবার (৪ মার্চ) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) মুখপাত্র অরিন্দম বাগচি এ তথ্য জানান।

তিনি বলেন, ইউক্রেন থেকে ভারতীয় নাগরিকদের দেশে ফিরিয়ে আনার জন্য ‘অপারেশন গঙ্গা’ নামে একটি টিম কাজ করছে। অপারেশন গঙ্গার মাধ্যমে একজন বাংলাদেশিকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তি একজন ছাত্র বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করা যায়নি।

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, নেপালি এক নাগরিককে উদ্ধার করার জন্য ভারতকে অনুরোধ করা হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত সপ্তাহে প্রতিবেশী দক্ষিণ এশিয়ার দেশগুলোর নাগরিকদেরও ইউক্রেন থেকে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছেন।

ভারত ইউক্রেন থেকে ‘অপারেশন গঙ্গা’ শিরোনামে সবচেয়ে বড় উদ্ধার অভিযান পরিচালনা করছে। এখন পর্যন্ত ৪৮টি ফ্লাইটে ১০ হাজার ৩০০ জনেরও বেশি ভারতীয় নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ইউক্রেন থেকে এক প্রবাসী বাংলাদেশিকে উদ্ধার করেছে ভারত

আপডেট টাইম : ১১:১০:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২