ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

কলড্রপের ব্যাপারে ব্যবস্থা নিতে চায় বিটিআরসি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৯:০৭ অপরাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০১৬
  • ৯৪১ বার

মোবাইল ফোনের কল ড্রপের বিষয়ে ব্যবস্থা নেয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গত ১২ এপ্রিল ইত্তেফাকের প্রধান শিরোনাম ছিল ‘মোবাইল ফোন সেবায় চরম বিরক্ত গ্রাহক’।

এই রিপোর্ট ধরেই বিষয়টির প্রতিকারে ব্যবস্থা নেয়ার জন্য গতকাল রবিবার অভ্যন্তরীণ বৈঠক আহবান করে বিটিআরসি। মঙ্গলবার বিকাল ৩ টায় বৈঠক অনুষ্ঠিত হবে।

গতকাল বিটিআরসির ইঞ্জিনিয়ারিং এন্ড অপারেশন বিভাগের সহকারী পরিচালক কামাল হোসেন ফরাজী স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, ইত্তেফাকের ওই প্রতিবেদনের বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হবে। ইঞ্জিনিয়ারিং এন্ড অপারেশন বিভাগের কমিশনার সালেহ আহমেদ হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠেয় ওই বৈঠকে ইঞ্জিনিয়ারিং এন্ড অপারেশন বিভাগের মহাপরিচালক, সিস্টেম এন্ড সার্ভিস বিভাগের মহাপরিচালকসহ দুই শাখার পরিচালক ও উপ-পরিচালকরা উপস্থিত থাকবেন।

বৈঠকে আলোচ্যসূচির মধ্যে রয়েছে: কল ড্রপ হওয়ার কারণ বিশ্লেষণ, কল ড্রপ দূরীকরণে এ যাবত বিটিআরসি কর্তৃক গৃহীত পদক্ষেপ পর্যালোচনা, গ্রাহক অভিযোগ থেকে পাওয়া গত ৩ মাসের কল ড্রপের পরিসংখ্যান ও গৃহীত পদক্ষেপ পর্যালোচনা, কল ড্রপে মিনিট ফেরত দেয়ার সংক্রান্ত নির্দেশনার বর্তমান অবস্থা পর্যালোচনা এবং কল ড্রপ দূরীকরণে করণীয় নির্ধারণ।

ইত্তেফাকের প্রতিবেদনে বলা হয়েছিল, মোবাইল ফোনের গ্রাহক সেবায় বর্তমানে চরম বিরক্ত গ্রাহক। এখন কোন একটি ফোনে টানা ৫ মিনিট কথা বলা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এর মধ্যে একাধিকবার কল কেটে যাচ্ছে। চালু থাকা ফোনে কল দিলেও দেখাচ্ছে বন্ধ। আবার কথা না বললেও দেখাচ্ছে বিজি টোন। বিটিআরসির চিঠিয়ে এই বিষয়গুলোও উল্লেখ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

কলড্রপের ব্যাপারে ব্যবস্থা নিতে চায় বিটিআরসি

আপডেট টাইম : ১১:৪৯:০৭ অপরাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০১৬