ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

আমরা পদ খুঁজি, কিন্তু পথে যাই না : গয়েশ্বর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৪:০৯ অপরাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০১৬
  • ৭১৬ বার

বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, যারা রাজপথে ঘুরে ঘুরে রাস্তার ধুলা মাথায় নিয়ে রাজনীতি করত তাদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে।

সোমবার জাতীয় প্রেসক্লাবে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি এবং ছাত্রদলের কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক মোহন মিয়া।

ঢাকাস্থ

সিলেট বিভাগ জাতীয়তাবাদী ছাত্রফোরাম এ আলোচনা সভার আয়োজন করে।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এখন অনেকে বড় বড় ডিগ্রি নিয়ে এসে রাজনীতিতে জড়িয়ে পড়ছে। যার ফলে মাঠের নেতাকর্মীরা তাদের যথাযথ মূল্যায়ন না পেয়ে দিন দিন রাজনীতি থেকে হারিয়ে যাচ্ছে। তাই আমরা এখন পদে আছি, পথে নেই। পদ খুঁজি, কিন্তু পথে যাই না।

তিনি বলেন, দেশে যেমন প্রাকৃতিক দুর্যোগ আসে তেমনি রাজনীতিতেও প্রাকৃতিক দুর্যোগ আসে। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ যেমন বলে কয়ে আসে না তেমনি রাজনীতিতেও দুর্যোগ আসলে একপক্ষ চলে যায় আরেক পক্ষ চলে আসে।

এ দুর্যোগ আমাদের সুসংগঠিতভাবে সঠিক নেতৃত্বের মাধ্যমেই মোকাবেলা করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

আমরা পদ খুঁজি, কিন্তু পথে যাই না : গয়েশ্বর

আপডেট টাইম : ১১:৪৪:০৯ অপরাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০১৬