ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

তৃতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত হবে পরমাণু অস্ত্র: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২
  • ২৫০ বার

হাওর বার্তা ডেস্কঃ তৃতীয় বিশ্বযুদ্ধ যদি শুরু হয়, তাহলে সেই যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করা হবে এবং সেই যুদ্ধ ধ্বংসাত্মক হবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। বুধবার তিনি এই মন্তব্য করেন বলে রুশ সংবাদ সংস্থা আরআইএ’র বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

এ সময় তিনি আরও বলেন, ইউক্রেন যদি পরমাণু অস্ত্র অর্জন করতে সক্ষম হয়, তাহলে তা হবে রাশিয়ার জন্য ‘সত্যিকারের বিপদ’।

এর আগে মঙ্গলবার জেনেভা সম্মেলনে তিনি ইউক্রেনে রুশ আগ্রাসনের নতুন ন্যায্যতা দেওয়ার চেষ্টা করে বলেন, ইউক্রেন যাতে পরমাণু অস্ত্র বানাতে না পারে সেজন্য হামলা চালানো হয়েছে। তিনি বলেন, ইউরোপেও কোনো মার্কিন পারমাণু বোমা থাকতে পারবে না।

সম্মেলনে লাভরভ আরও বলেছিলেন, ইউরোপ থেকে মার্কিন পারমাণু বোমা দেশটিতে ফিরিয়ে নেওয়ার সময় হয়েছে। অর্থাৎ এসব বোমা আর ইউরোপে থাকতে পারবে না। যুক্তরাষ্ট্রকে অবশ্যই ফিরিয়ে নিতে হবে। এমন দাবি করে তিনি আরও বলেন, ইউক্রেনের কাছে এখনো সোভিয়েত ইউনিয়নের প্রযুক্তি আছে। এর মাধ্যমে সেখানে পরমাণু অস্ত্র উৎপাদন করা হতে পারে। কাজেই এ মারাত্মক ঝুঁকির বাস্তবোচিত জবাব দিতে আমরা ব্যর্থ হতে পারি না। এভাবে প্রতিবেশী দেশটিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সবচেয়ে ভয়াবহ আগ্রাসনের নতুন অজুহাত খুঁজে বের করেন তিনি। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত স্থিতিশীলতা নিয়ে আলোচনা করতে রাশিয়া প্রস্তুত। কিন্তু সাবেক সোভিয়েত ইউনিয়নের কোনো দেশে সামরিক ঘাঁটি স্থাপন করতে পারবে না ওয়াশিংটন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

তৃতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত হবে পরমাণু অস্ত্র: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০৫:৩৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২