ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

জরুরি মজুদ থেকে ৬০ মিলিয়ন ব্যারেল তেল ছাড়ছে আইইএ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২১:০০ পূর্বাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২
  • ২২৩ বার

হাওর বার্তা ডেস্কঃ রাশিয়া-ইউক্রেন সংঘাতের কারণে বিশ্বব্যাপী তেলের দাম দ্রুত বৃদ্ধি পাচ্ছে। জ্বালানি সরবরাহের সংকটও দেখা দিতে পারে। এমন অবস্থায় পরিস্থিতি মোকাবিলায় ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির (আইইএ) সদস্য দেশগুলো তাদের জরুরি মজুদ থেকে ৬০ মিলিয়ন ব্যারেল তেল ছেড়ে দিতে সম্মত হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আইইএ একটি প্যারিস-ভিত্তিক আন্তঃসরকারি সংস্থা, যারা তেল নীতির পরামর্শ দেয়। এর সদস্য দেশ ৩১টি। যার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয়ান ইউনিয়ন, মেক্সিকো, কানাডা, জাপান অন্যতম।

তেলের দাম দ্রুত বৃদ্ধি পাওয়ায় এবং জ্বালানি সরবরাহের সমস্যার আশঙ্কা দেখা দেওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে আইইএ বিশ্বের তেলের বাজারে একটি ঐক্যবদ্ধ এবং শক্তিশালী বার্তা পাঠাতে চাচ্ছে যে, রুশ-ইউক্রেন সংঘাতের মধ্যে সরবরাহে কোনো ঘাটতি হবে না। এ কারণেই সবাই মজুদ ছেড়ে দিতে সম্মত হয়েছে।

এক বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে, ‘আজকের ঘোষণাটি বিশ্বজুড়ে অংশীদারদের ইউক্রেনে রাশিয়ার বিনা প্ররোচনা ও অন্যায় আগ্রাসনের নিন্দা জানানোর আরেকটি উদাহরণ।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

জরুরি মজুদ থেকে ৬০ মিলিয়ন ব্যারেল তেল ছাড়ছে আইইএ

আপডেট টাইম : ১১:২১:০০ পূর্বাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২