ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

খারকিভে রুশ আগ্রাসন বেজমেন্টে ৪ দিন ধরে লুকিয়ে ২ ছেলেসহ মা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৫:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২
  • ২১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ রুশ বাহিনীর মুহুর্মুহু বোমা হামলায় ইউক্রেনের অন্যতম শহর খারকিভ বারবার কেঁপে উঠছে। দখলদার রুশ বাহিনীর এমন বর্বরতায় বাসিন্দারা শহরটি থেকে বের হতে পারছেন না।

শহরের বাসিন্দা আলেনা দুই ছেলেকে নিয়ে কোথাও পালাতে পারেননি। বাধ্য হয়ে ছেলেদের নিয়ে তিনি চার দিন ধরে একটি ভবনের বেজমেন্টে লুকিয়ে আছেন। তারা দিন কাটাচ্ছেন চরম আতঙ্কে। খবর বিবিসির।

মঙ্গলবার খারকিভের পরিস্থিতি তুলে ধরেন কয়েকজন নারী। তাদের মধ্যে আলেনাও ছিলেন। আলেনা বলেন, আমরা চার দিন ধরে বেসমেন্টে লুকিয়ে আছি। পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। আমাদের খাবার শেষ হয়ে আসছে।

খারকিভের মেট্রো স্টেশনে আশ্রয় নেওয়া সিভেতলানা বলেন, আমার পেছনে একজন নারীর সঙ্গে শিশু রয়েছে। ছোট্ট শিশুটিকে তিনি সারাক্ষণ প্যারামে (শিশুদের বসিয়ে রাখার গাড়ি) রেখেছেন।

সিভেতলানার প্রশ্ন-আপনি কি বুঝতে পারছেন পরিস্থিতি কতটা খারাপ? অথচ গোলাগুলি বন্ধ হচ্ছে না। মেট্রোতে থাকা আরেক নারী মেরিয়ানা কোনোভাবেই কান্না থামাতে পারছেন না। তিনি বলেন, আমি সব সময় প্রার্থনা করছি। অন্যদেরও ইউক্রেনের জন্য প্রার্থনা করতে বলছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

খারকিভে রুশ আগ্রাসন বেজমেন্টে ৪ দিন ধরে লুকিয়ে ২ ছেলেসহ মা

আপডেট টাইম : ০৯:১৫:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২