ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ইউক্রেনের রাজধানীর পথে ৪০ মাইল দীর্ঘ রুশ সামরিক বহর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৭:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২
  • ২১২ বার

হাওর বার্তা ডেস্কঃ ইউক্রেনে রুশ বাহিনীর আক্রমণের আজ ষষ্ট দিন। বৃহস্পতিবার নিরাপত্তার কারণ দেখিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেনাবাহিনীকে ইউক্রেনে ‘বিশেষ অভিযান’ পরিচালনা নির্দেশ দেন।

ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে ৪০ মাইল দীর্ঘ রুশ সামরিক বহরের দেখা গেছে।

ম্যাক্সার টেকনোলজিস নামের একটি কোম্পানি জানায়, আগে মনে হয়েছিল, বহরটি ১৭ মাইল লম্বা। কিন্তু সর্বশেষ স্যাটেলাইট ছবি দেখে বোঝা যাচ্ছে, বহরটি এর চেয়ে অনেক বড়। খবর বিবিসির।

ম্যাক্সার সোমবার সিএনএনকে জানিয়েছিল, বহরে সাজোয়া যান, ট্যাঙ্ক, টাওড গোলন্দাজ ও অন্যান্য লজিস্টিক যান রয়েছে।

মহাকাশ প্রযুক্তি সংস্থা ম্যাক্সারের তথ্য বলছে, রাশিয়ার বাহিনীর এই বিশাল বহর ইভানকিভ শহরের পি-০২-০২ রোডে দেখা গেছে। রাজধানী কিয়েভ থেকে শহরটি ৪০ মাইল (৬০ কিলোমিটার) দূরে অবস্থিত।

এদিকে রোববার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন দেশের পরমাণুর অস্ত্রের দায়িত্বে থাকা বাহিনীকে ‘সর্বোচ্চ সতর্ক’ থাকার নির্দেশ দিয়েছেন।

পশ্চিমা সামরিক জোট ন্যাটো পুতিনের এই বক্তব্যকে ‘ভয়াবহ’ হিসেবে মন্তব্য করেছে।

ইউরোপীয়  ইউনিয়নসহ পশ্চিমা দেশগুলো পুতিনকে থামাতে রাশিয়ার অর্থনৈতিক প্রতিষ্ঠানের ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপসহ রুশ বিমানের জন্য আকাশসীমা বন্ধ এবং ইউক্রেনে প্রতিরক্ষা সহায়তা বৃদ্ধির ঘোষণা দিয়েছে।

সোমবার ইউক্রেনের স্থানীয় সময় দুপুর ১টার একটু আগে বেলারুশে দুপক্ষের মধ্যে আলোচনা শুরু হয়।

বেলারুশের গণমাধ্যম বেল্টা নিউজের বরাত দিয়ে সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, দ্বিতীয়বার আলোচনায় বসার জন্য দুই পক্ষই এখন পরামর্শ করতে তাদের নিজ নিজ দেশে ফিরে যাবে। কয়েক দিনের মধ্যেই দুই পক্ষ ফের আলোচনায় বসতে পারে।

আলোচনা শুরুর আগে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদের স্বাগত জানান বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির মাকেই।

তিনি বলেন, প্রেসিডেন্ট লুকাশেঙ্কো আন্তরিকভাবে আশা করছেন সংকট সমাধানে আলোচনায় সব প্রশ্নের সমাধান খুঁজে পাওয়া সম্ভব হবে। বেলারুশের জনগণও এর জন্য প্রার্থনা করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ইউক্রেনের রাজধানীর পথে ৪০ মাইল দীর্ঘ রুশ সামরিক বহর

আপডেট টাইম : ১০:০৭:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২