ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিকল্প তৃতীয় বিশ্বযুদ্ধ: বাইডেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
  • ২৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনে আগ্রাসনের জেরে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার যে কোনো বিকল্প তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। এক সাক্ষাৎকারে বাইডেন এ কথা বলেছেন।

জো বাইডেন আরো বলেছেন, আপনার কাছে দুটি বিকল্প আছে। প্রথমটি হলো- রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধে যান এবং তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করুন।

আর দ্বিতীয়টি হলো- এটা নিশ্চিত করা যে, দেশটি আন্তর্জাতিক আইনের বিপরীতে কাজ করছে; সুতরাং তাকে যেন এ কারণে চড়া মূল্য দিতে হয়। শনিবার বাইডেনের সেই বক্তব্য ইউটিউবে প্রকাশ করা হয়েছে।

বাইডেন অবশ্য উল্লেখ করেছেন, নিষেধাজ্ঞাগুলোর কোনোটিই তাৎক্ষণিক নয়। তবে তিনি বলেছেন, ‘আমি মনে করি এই নিষেধাজ্ঞাগুলো, আমি জানি এই নিষেধাজ্ঞাগুলো ইতিহাসের বিস্তৃত নিষেধাজ্ঞা এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক নিষেধাজ্ঞা। ‘

ইউক্রেনে রুশ প্রাণঘাতী ‘বিশেষ’ সামরিক অভিযানে বেশ কয়েকজনের প্রাণহানির প্রেক্ষাপটে বাইডেন এ মন্তব্য করেছেন। ইউক্রেনের সেনাবাহিনী এখন টানা পঞ্চম দিনের মতো ‘শত্রু’র মোকাবিলা করছে এবং পিছপা হয়নি।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। তাঁকে কিয়েভ থেকে সরিয়ে নিরাপদ স্থানে রাখতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। আজ কিয়েভ শহর চতুর্দিক থেকে ঘিরে রেখেছে রুশ বাহিনী।

এরই মধ্যে বেলারুশ জানিয়েছে, ইউক্রেনীয় এবং রুশ প্রতিনিধিদের মধ্যে আলোচনার জন্য একটি স্থান প্রস্তুত করা হয়েছে।

বেলারুশের স্বৈরশাসক আলেকজান্ডার লুকাশেঙ্কো কিয়েভে আগ্রাসনে যোগ দিতে সৈন্য পাঠাতে প্রস্তুত বলে খবর বেরিয়েছে। তার পরেও ইউক্রেনীয়-বেলারুশিয়ান সীমান্তের কাছের একটি স্থানে কূটনীতিকদের পাঠাতে রাজি হয়েছে কিয়েভ।
সূত্র: রিপাবলিক ওয়ার্ল্ড।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিকল্প তৃতীয় বিশ্বযুদ্ধ: বাইডেন

আপডেট টাইম : ০২:৫৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২