ঢাকা ০২:৩২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

বিএনপির সঙ্গে সংলাপের বিষয়ে যা বললেন ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০১৬
  • ৪৫২ বার

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংলাপের জন্য গণভবনে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দেননি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। অথচ এখন সংলাপ সংলাপ বলে চিৎকার করছেন।

তিনি বলেন, এ মুহূর্তে সরকার ও আওয়ামী লীগ সংলাপের ব্যাপারে কোনো চিন্তা-ভাবনা করছে না।

রোববার দুপুরে টাঙ্গাইলের মির্জাপুরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে গাজীপুরের জয়দেবপুর থেকে টাঙ্গাইলের

এলেঙ্গা পর্যন্ত চার লেন সড়ক নির্মাণকাজ পরিদর্শন করেন তিনি।

সাম্প্রতিক সময়ে বিএনপি পক্ষ থেকে সংলাপের বিষয়ে মন্ত্রী বলেন, সংলাপের জন্য গণভবনে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দেননি বেগম খালেদা জিয়া। এ মুহূর্তে সংলাপের ব্যাপারে কোনো চিন্তা-ভাবনা নেই।

তিনি বলেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলের ভেতর যারা মনোনয়ন বাণিজ্যের সঙ্গে জড়িত ও যারা বিদ্রোহী প্রার্থী হচ্ছেন, তালিকা করে যাচাই-বাছাইয়ের পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সেতুমন্ত্রী বলেন, ২০১৮ সালের ডিসেম্বরে নির্ধারিত সময়ের মধ্যে চার লেন প্রকল্পের কাজ শেষ করতে হবে। অন্যথায় ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর কার্যাদেশ বাতিল করা হবে।

প্রকল্পের কাজ পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন চার লেন প্রকল্পের পরিচালক দিলীপ কুমার গুহ, অতিরিক্ত পরিচালক জিকরুল হাসানসহ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

বিএনপির সঙ্গে সংলাপের বিষয়ে যা বললেন ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০৯:৫৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০১৬