ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ইউক্রেনে থাকা পশ্চিমবঙ্গ শিক্ষার্থীদের বিনামূল্যে বিমান টিকিট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩০:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
  • ২০৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ইউক্রেনে থাকা ভারতের পশ্চিমবঙ্গ শিক্ষার্থীদের বিনামূল্যে বিমানের টিকিট দিয়েছে মমতার সরকার।

শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক টুইট বার্তায় এ তথ্য জানান।

টুইটবার্তায় তিনি বলেন, ‘আমার সরকার ওই শিক্ষার্থীদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে। তারা যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারে তার ব্যবস্থা করা হয়েছে। তাদের বিনামূল্যে বিমানের টিকিটও দেওয়া হয়েছে এবং বিমানবন্দর থেকে বাড়িও পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। এ নিয়ে সমন্বয়ের জন্য দমদম বিমানবন্দরের একটি বিশেষ দল থাকছে।’

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, ইউক্রেন থেকে ইতিমধ্যেই দেশে ফেরানো শুরু হয়েছে ভারতীয় শিক্ষার্থীদের। ২১৯ জন শিক্ষার্থী নিয়ে একটি বিমান মুম্বাইয়ের মাটিতে নেমেছে। তাদের মধ্যে পশ্চিমবঙ্গের শিক্ষার্থীরাও রয়েছেন বলে জানা গিয়েছে। ইউক্রেন ফেরত শিক্ষার্থীদের বিমানবন্দর থেকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। দেশের ফেরার জন্য বিনামূল্যে বিমানের টিকিট দেওয়ারও ব্যবস্থা করা হয়েছে।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে থাকা শিক্ষার্থীদের জন্য ইতিমধ্যেই নবান্ন একটি কন্ট্রোল রুম খুলেছে। সেই কন্ট্রোল রুমে যোগাযোগ করছেন আটকে পড়া শিক্ষার্থীদের পরিবার। কীভাবে তারা দেশে ফিরবেন তার সমস্ত তথ্য দেওয়া হচ্ছে এই কন্ট্রোল রুম থেকে। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ওই কন্ট্রোল রুম খোলা থাকছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ইউক্রেনে থাকা পশ্চিমবঙ্গ শিক্ষার্থীদের বিনামূল্যে বিমান টিকিট

আপডেট টাইম : ০৯:৩০:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২